Saturday, April 4, 2026

উচ্চশিক্ষায় বিশেষ অবদান, মুখ্যমন্ত্রীকে ডিলিট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের

Date:

Share post:

ফের ডিলিট (DLlit) পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের (St Xaviers University) তরফে মুখ্যমন্ত্রীকে এই সম্মান দেওয়া হবে। সোমবার মুখ্যমন্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে ডি’লিট সম্মান তুলে দেবে কলকাতার এই বিশ্ববিদ্যালয়টি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও (Governor C V Anand Bose)।

ইতিমধ্যেই সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে জোরকদমে প্রস্তুতি চলছে। উল্লেখ্য, সেন্ট জেভিয়ার্স কলেজকে বিশ্ববিদ্যালয় হিসাবে গড়ে তোলার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই দেখানো পথে হেঁটেই সেন্ট জেভিয়ার্স আলাদা করে বিশ্ববিদ্যালয় তৈরি করে নিউ টাউনে (New Town)। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষায় উন্নয়ন সংক্রান্ত অবদানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট সম্মানে ভূষিত করা হবে। পাশাপাশি সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চ থেকে মোট ৭৭০ জন ছাত্রছাত্রীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৮ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট সম্মানে সম্মানিত করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর (Keshari Nath Tripathi) হাত থেকে ডিলিট সম্মান নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে এই প্রথম কোনও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরফে ডিলিট সম্মান দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...