Monday, February 23, 2026

ম*ত্ত অবস্থায় বৌকে মা*রধর! বিনোদ কাম্বলির বিরুদ্ধে এফআইআর দায়ের

Date:

Share post:

আবারও বিতর্কে জড়ালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলী। এ বার তাঁর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ উঠল। পুলিশের কাছে শচীনের বাল্য বন্ধুর স্ত্রী মারধর, হেনস্থা এবং গালিগালাজ করার অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুন:মদ খেয়ে বেপরোয়া ড্রাইভিং, গ্রেফতার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি

মুম্বইয়ের বান্দ্রা থানায় কাম্বলির স্ত্রী আন্দ্রেয়া বিনোদ কাম্বলীর স্বামীর নামে ভারতীয় দণ্ডবিধির ৩২৪ (স্বেচ্ছায় বিপজ্জনক অস্ত্র দিয়ে আঘাত করা) এবং ৫০৪ (অপমান করা) ধারায় কাম্বলির বিরুদ্ধে মামলা রুজু করেছেন। স্ত্রীর অভিযোগ, মত্ত অবস্থায় রান্নার বাসন ছুড়ে মারেন। যার ফলে মাথায় গুরুতর আঘাত লাগে আন্দ্রেয়ার।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে, শনিবার দুপুর ১টা থেকে ১:৩০ নাগাদ। অভিযোগপত্রে বিনোদের স্ত্রী আরও জানিয়েছেন, মত্ত অবস্থায় রাতে বাড়ি ফেরা নিয়ে স্ত্রীর সঙ্গে প্রথমে সামান্য বচসা হয় কাম্বলির। তার পরই স্ত্রীকে মারধর এবং গালিগালাজ করেন তিনি। ঘটনার একমাত্র সাক্ষী তাঁদের ১২ বছরের ছেলে। ছেলে কাম্বলিকে শান্ত করার চেষ্টা করলেও লাভ হয়নি। রান্নাঘরে গিয়ে ফ্রাইং প্যান এনে স্ত্রীর মাথা লক্ষ্য করে ছুড়ে মারেন কাম্বলি। সেটাই মাথায় এসে লাগে। এরফলে গুরুতর আহত হয়েছেন তিনি। প্রায় নিত্যদিনের এই সমস্যার সমাধান চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন আন্দ্রিয়া।
পুলিশকে কাম্বলির স্ত্রী বলেছেন, ‘‘শান্ত করার চেষ্টা করেও আমি এবং ছেলে সফল হইনি। কোনও কারণ ছাড়াই আমাদের দু’জনকে অকথ্য গালিগালাজ করতে শুরু করে। আমাদের মারধর করতে শুরু করে। রান্নাঘর থেকে ফ্রাইং প্যান নিয়ে ছুড়ে মারে আমাকে। তার পরেও থামেনি। ক্রিকেট ব্যাট দিয়েও মারধর করে আমাদের। কোনও ভাবে ওকে থামিয়ে ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি।’’

বান্দ্রা থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পর আন্দ্রিয়া প্রথমে ভাবা হাসপাতালে গিয়ে চিকিৎসা করান। সেখান থেকেই তিনি থানায় যান এবং স্বামীর বিরুদ্ধে এফআইআর করেন। ঘটনার পর থেকেই মোবাইল ফোন বন্ধ রেখেছেন কাম্বলি। তাই রাতে তাঁর সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। কাম্বলির খোঁজ করছে পুলিশ। পারিবারিক হিংসা এবং বধূ নির্যাতনের মামলায় গ্রেফতার করা হতে পারে বিতর্কিত প্রাক্তন ক্রিকেটারকে।

spot_img

Related articles

জামিন হল না সন্দীপসহ আরজি কর ‘আর্থিক বেনিয়ম’ মামলায় ৫ অভিযুক্তের

আরজি কর 'আর্থিক বেনিয়ম' (RG Kar financial irregularities case) মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ও...

পর্যটনে এবার পরিবেশের ছোঁয়া, সরকারি গেস্ট হাউসে সবুজ বিদ্যুৎ 

রাজ্যের পর্যটন মানচিত্রে এবার বড়সড় বদল আসতে চলেছে। পরিবেশ রক্ষায় দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক পর্যটকদের আর্কষণ করতে পশ্চিমবঙ্গ পর্যটন...

বিধানসভা থেকে হালিশহর মহাশ্মশান: শুভ্রাংশুকে আগলে মুকুলের শেষযাত্রায় অভিষেক

বিধানসভা থেকে হালিশহর মহাশ্মশান- পরিবারের সদস্যের মতো মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের পাশে থাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

সূর্যদের সুখের সংসারে অশান্তির চোরাস্রোত! একলা চলার নীতি বুমরাহ-অক্ষরের

একটা হারেই সূর্যকুমার যাদবের সুখের সংসারে অশান্তির চোরাস্রোত! সোমবার আহমেদাবাদ থেকে চেন্নাই উড়ে গেল ভারতীয় দল। তবে যাত্রাপথে...