Thursday, June 25, 2026

প্রয়াত পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ

Date:

Share post:

প্রয়াত পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ।কয়েক সপ্তাহ ধরে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি থাকার পর রবিবার তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

আরও পড়ুন:মত্ত অবস্থায় বৌকে মা*রধর! বিনোদ কাম্বলির বিরুদ্ধে এফআইআর দায়ের

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। গত কয়েক সপ্তাহ ধরেই মুশারফ দুবাইয়ের ‘আমেরিকান হসপিটালে’ ভর্তি ছিলেন।
১৯৪৩-এর ১১ অগস্ট অবিভক্ত ভারতের দিল্লিতে জন্ম পারভেজের। তার পর পাকিস্তানে চলে যায় তাঁর পরিবার।উচ্চশিক্ষার পর তিনি যোগ দেন পাকিস্তানের সেনাবাহিনীতে। তার পর ধাপে ধাপে সেনাপ্রধান এবং দেশের রাষ্ট্রপতি।১৯৯৯ সাকে সফল সামরিক অভ্যুত্থানের পর মুশারফ পাকিস্তানের ক্ষমতায় বসেন। তিনি ছিলেন পকিস্তানের দশম রাষ্ট্রপতি। ১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত পালিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির দশম চেয়ারম্যানে এবং ১৯৯৮ থেকে ২০০৭ পর্যন্ত সপ্তম শীর্ষ জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন মুশারফ।

২০০৭ সালে সংবিধান বাতিল করে সাংবিধানিক জরুরি অবস্থা ঘোষণার জন্য তিন সদস্যের বেঞ্চ তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। ২০০৮ সালে ইমপিচমেন্ট এড়াতে ইস্তফা দেন তিনি। ২০১৪ সালেই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে চার্জ গঠন হয়। ২০১৬ সালের ১৮ মার্চ চিকিৎসার জন্য দুবাই চলে যান তিনি। ২০১৯ সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে ফাঁসির আদেশ দেয় পাকিস্তানের বিশেষ আদালত।
তবে সেই ২০১৬ সালে দুবাইয়ে যাওয়ার পর থেকে তিনি আর ফেরেননি দেশে।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...