Monday, April 6, 2026

বইমেলার প্রথম রবিবারে উপচে পড়া ভিড়, জমজমাট ছোটদের প্যাভিলিয়ন

Date:

Share post:

এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলা (Kolkata International Bookfair) শুরু পরে আজই ছিল প্রথম রবিবার। আর প্রত্যাশা ছাপিয়ে ভিড় মেলা প্রাঙ্গণে। বড়দের পাশাপাশি এদিন ছোটোদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের প্যাভিলিয়নগুলিতে ভিড় জমায় কচিকাচারা।

মাঘের শীত উধাও দক্ষিণবঙ্গে। তবে আন্তর্জাতিক ক্যালেন্ডার মেনে বইমেলা শুরু হয়েছে নির্দিষ্ট সময়েই। আর দুপুরের তাপ মেখেই বইমেলার প্রথম রবিবার বইপ্রেমী মানুষের গন্তব্য ছিল সেন্ট্রাল পার্ক (Central Park)। জমজমাট সব প্যাভেলিয়ান।

উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট লেখকরা। ’দে’জ’-এর প্যাভেলিয়নে নজরে পড়ল বিশিষ্ট সাহিত্যিক শংকর অর্থাৎ মণিশঙ্কর মুখোপাধ্যায়কে। নিজের নতুন বইয়ের পাঠকদের আবদার মতো অটোগ্রাফ বিলচ্ছিলেন তিনি।

’মিত্র-ঘোষ’-এ নতুন বইতে (Book) স্বাক্ষর দিচ্ছিলেন স্বয়ং লেখক প্রচেত গুপ্ত । ’জাগোবাংলা’-র স্টলে অনেকেই সংগ্রহ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের লেখা বই। ছিল ওই প্যাভেলিয়ানে দাঁড়িয়ে নিজস্বী তোলার হিড়িকও।

শহর-শহরতলির পাশাপাশি এদিন দূরদূরান্ত থেকেও অনেকে এসেছেন বইমেলায়। সারাদিনের মত তাদের আড্ডা জমেছে মেলা প্রাঙ্গনে। তবে চোখে পড়ার মতো ভিড় ছোটদের প্যাভিলিয়নে। যাঁরা বলেন, স্মার্ট ফোন আর কম্পিউটারের যুগে দুমলাটের বইয়ে শিশুদের আগ্রহ নেই, তাদের জন্য এদিন বইমেলার চিল্ডেনস প্যাভেলিয়ান একটি দৃষ্টান্ত। আজ বইমেলায় চিলড্রেনস ডে। আর সেই উপলক্ষ্যে নানা বইয়ের সম্ভার সাজিয়েছে অনেক প্রকাশনা সংস্থায়। সেগুলির উপর রীতিমতো দখলদারি চালাচ্ছে কচিকাঁচারা।

পত্রভারতীর ’কিশোর ভারতী’ পত্রিকার উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে সংবর্ধনা দেওয়া হচ্ছে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, সমরেশ মজুমদারের মতো বিশিষ্টদের। বইমেলার এ দিনের ভিড় আশা জাগিয়েছে প্রকাশকদের মনে। কোভিড-কাল কাটিয়ে অনেকে প্রথিতযশা ও নব্য সাহিত্যিক দেন বই প্রকাশ হয়েছে এই বইমেলাতে। প্রথম রবিবার তাই লেখক থেকে পাঠক, বইপ্রেমী থেকে নিজস্বী প্রেমীরা মাতিয়ে দিলেন কলকাতা আন্তর্জাতিক বইমেলা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...