Saturday, April 4, 2026

মোহনবাগান নিয়ে নন্দী ভৃঙ্গীদের কুৎসা

Date:

Share post:

মোহনবাগান ক্লাব নিয়ে নন্দীভৃঙ্গির কুৎসা শুরু হয়েছে। ক্লাবসূত্রে খবর এই নন্দীভৃঙ্গী টাকা নিয়ে কারুর ইমেজ বাঁচানো এবং কাউকে কালিমালিপ্ত করার অপপ্রচার করছে। পিছনে তথাগত বুদ্ধর মুখোশ পরে এক পদ্মপন্থী, যে ক্লাবের এক বড়কর্তার পিছনে ঘুরঘুর করছে।
নন্দীভৃঙ্গি বলছে, সচিব নাকি এটিকে সরাতে চান। সভাপতি বা বাকিরা বিরোধী। এই চতুষ্পদটি গোপন করছে, নতুন কমিটির বৈঠকে এটিকে সরানোর বিষয়টি প্রথম তোলেন কুণাল ঘোষ। পরে আবার তোলেন কুণালই। সচিবই বরং বিষয়টি উচ্চগ্রামে নিয়ে যেতে চাননি। কুণাল বৈঠকে এটাও বলেছিলেন যে এটিকে আনার জন্য টুটুবাবু বা সৃঞ্জয়ের সঙ্গে দেবাশিসও ছিলেন।
চতুষ্পদ নন্দীভৃঙ্গি এটাও মিথ্যা বলছে যে কুণালকে সচিবের উপর নজর রাখতে সভাপতি পাঠিয়েছেন। বাস্তব হল, কুণাল বাল্য থেকে সক্রিয় মোহনবাগানি। তাঁকে সহসভাপতির উদ্যোগ সচিবের। সভাপতি জেনেছেন পরে।
নন্দীভৃঙ্গি চতুষ্পদ নিয়মকানুনটাও জানে না? কর্মসমিতিতে সভাপতি বৈঠকে না থাকলে সভাপতিত্ব করেন সহসভাপতিরা। কোনো সিনিয়র সহসভাপতি না থাকায় রুটিনমাফিক কুণাল করেন। এতে চতুষ্পদের পিতৃদেবের কী?
বস্তুত, এটিকে সরানোর দাবিতে প্রথম থেকে সোচ্চার কুণাল এবং ক্রমশ অনেকেই। টিমের হাল খারাপ। সমর্থকরা চটে। ইদানিং সচিবও বিরক্তি প্রকাশ করছেন, চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে গোয়েঙ্কাদের। সচিবের সঙ্গে কুণালের সম্পর্ক ভালো। সভাপতির সঙ্গেও সচিবের দিব্যি কথা হয়, টুটুবাবুর জন্মদিনেও কথা হয়েছে। এখন কোনো বরাহনন্দন কুৎসা করতে গিয়ে তালগোল পাকানোর চেষ্টা করছে। এটিকে একটি সমস্যা বটে, কিন্তু তারা টাকা না দিলে মোহনবাগান সমস্যায় থাকত। এখনও খবর হল, সঞ্জীব গোয়েঙ্কা এটিকে সরাতে রাজি, কিন্তু তিনি চাপ দিলে পিছিয়ে যাচ্ছেন। তাঁর সিদ্ধান্ত তিনি নিজের মত ঘোষণা করবেন। ফলে বাড়তি চাপ দিলে হইতে বিপরীত হবে। বিকল্প বিপুল টাকার ব্যবস্থা না করে সংঘাত বোকামি। উল্লেখ্য, এটিকে আসার আগে আই এস এল খেলা নিয়ে বিজেপির কৈলাস বিজয়বর্গীয় দুই প্রধানকে ডেকে নানা আশ্বাস দিলেও, কিছুই করেননি। এখন তাঁর কিছু পরিত্যক্ত সাঙ্গপাঙ্গ নন্দীভৃঙ্গিদের নামিয়ে অতৃপ্ত আত্মার মত কুৎসা দিয়ে ঘোলাজলে মাছ ধরার চেষ্টা করছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...