Saturday, April 4, 2026

প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে খরচ কত? হিসেব দিলেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে পরীক্ষা পে চর্চা(Parikhsa pe charcha) অনুষ্ঠান। প্রতিবছর এই অনুষ্ঠানে দেশের নানা প্রান্ত থেকে যোগ দেন পড়ুয়ারা। যেখানে পড়ুয়াদের উদ্দেশ্যে বার্তা দেন দেশের প্রধানমন্ত্রী(Prime Minister)। দিল্লির(Delhi) তালকাটোরা স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে কত অর্থ খরচ হয়েছে রাজকোষ থেকে? তার হিসেব দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবী।

 

দেশের পড়ুয়াদের উৎসাহিত করতে ২০১৮ সাল থেকে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি বছরে ২৭ জানুয়ারি এই অনুষ্ঠান হয়েছিল। এই অনুষ্ঠানে সরকারের খরচ কত? লোকসভা অধিবেশনে শিক্ষামন্ত্রকের কাছে এই প্রশ্ন রাখা হয় বিরোধীদের তরফে। তার উত্তরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবী জানান, ২০১৮ সাল থেকে ২০২৩ এই ৫ বছরে এই অনুষ্ঠানে মোট খরচ হয়েছে ২৮ কোটি টাকা। সরকারের রিপোর্টে দেখা যাচ্ছে, প্রতি বছরেই বেড়েছে এই খরচের পরিমাণ। ২০১৮ সালের যা খরচ হয়েছিল, পাঁচ বছর পর ২০২২ সালে তার পরিমাণ দ্বিগুণেরও বেশি খরচ হয়েছে এই অনুষ্ঠানে। রিপোর্ট বলছে, ৩.৬৭ কোটি টাকা খরচ করে প্রথমবারের জন্য পরীক্ষা পে চর্চার আয়োজন করা হয়। ২০১৯ সালে খরচের পরিমাণ দাঁড়ায় ৪.৯৩ কোটি। ২০২২ সালে খরচ হয়েছে ৮.৬১ কোটি টাকা। তবে কোন খাতে কত টাকা খরচ হয়েছে, তার বিস্তারিত হিসাব প্রকাশ করেনি কেন্দ্র।

উল্লেখ্য, ২০২৮ সাল থেকে শুরু হওয়া এই পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান প্রতিবছর আয়োজিত হয় দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে। এই অনুষ্ঠানে পড়ুয়াদের জন্য বার্তা দেন প্রধানমন্ত্রী। মূলত বোর্ড পরীক্ষার্থীদের উব্ধুদ্ধ করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারের তরফে জানানো হয়েছে, সদ্যসমাপ্ত পরীক্ষা পে চর্চায় অংশ নিয়েছিলেন ৩৮ লক্ষ পড়ুয়া। গত বছরের তুলনায় ২৩ লক্ষ বেড়েছে অংশগ্রহণকারী পড়ুয়ার সংখ্যা।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...