Monday, April 6, 2026

হাইকোর্টে হস্তক্ষেপ পদ্ম শিবিরের, দলীয় নেত্রীকে বিচারপতি করতে গিয়ে বিপাকে বিজেপি

Date:

Share post:

আদালতের কার্যক্রম ব্যাহত করা থেকে শুরু করে বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করার অভিযোগ আগেই রয়েছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। এবার দলীয় নেত্রীকে বিচারপতি নিয়োগ করতে চেয়ে বিপাকে ভারতীয় জনতা পার্টি (BJP)। সোমবার গৌরীর নাম বিচারপতি হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রের আইন মন্ত্রক। টুইট করে সেই খবর জানান আইনমন্ত্রী কিরেন রিজিজু(Kiren Rijiju)। সেইমতো আজ অর্থাৎ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মাদ্রাজ হাইকোর্টের (High Court) বিচারপতি হিসেবে শপথ নেওয়ার কথা ছিল চেন্নাইয়ের আইনজীবী লক্ষণ চন্দ্র ভিক্টোরিয়া গৌরীর। কিন্তু শেষপর্যন্ত তা আর হল না। সূত্রের খবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (Chief Justice) ডি ওয়াই চন্দ্রচূড় তাঁর শপথ অনুষ্ঠান আটকে দিয়েছেন।

চেন্নাইয়ের আইনজীবী লক্ষণ চন্দ্র ভিক্টোরিয়া গৌরী এক সময় বিজেপির মহিলা মোর্চার সর্ব ভারতীয় কমিটির সম্পাদক ছিলেন বলে জানা যায়। শুধু তাই নয় তিনি সক্রিয় বিজেপি নেত্রী। একাধিক বার নানা ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য করে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। গতমাসে গৌরীকে বিচারপতি হিসেবে নিয়োগ করার ক্ষেত্রে মাদ্রাজ হাইকোর্টের সুপারিশে সিলমোহর দিয়েছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম ।সোমবার রিজিজুর টুইটে তাঁকে বিচারপতি হিসাবে নিয়োগের খবর প্রকাশ করতেই সুপ্রিম কোর্টের এক আইনজীবী প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। গৌরীকে বিচারপতি নিয়োগের প্রস্তাব চূড়ান্ত করার সময় কি তাঁর রাজনৈতিক পরিচয় গোপন করা হয়েছিল? সেই প্রশ্ন উঁকি দিচ্ছে। ওয়াকিবহল মহলের মতে, আদালতের ইতিহাসে এমন ঘটনা কার্যত নজিরবিহীন।

আরও পড়ুন- আদিবাসীদের সারি এবং সারনা ধর্মকে স্বীকৃতি দিতে প্রস্তাব আসছে রাজ্য বিধানসভায়

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...