Saturday, April 4, 2026

মৃত্যু*পুরী তুরস্ক–সিরিয়া, প্রবল ভূমিকম্পে নি*হত ২৫০০–র বেশি 

Date:

Share post:

সবেমাত্র পুবের আকাশে সূর্যের লাল আভা ফুটতে শুরু করেছে। বেশিরভাগ মানুষ তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। তারই মাঝে প্রবল কম্পন। হুড়মুড় করে ভেঙে পড়তে শুরু করল একের পর এক বাড়ি। বেশিরভাগ মানুষই ঘুমন্ত অবস্থায় চাপা পড়লেন ধ্বংসস্তূপের নিচে। প্রবল ভূমিকম্পে লন্ডভন্ড হল দক্ষিণ তুরস্ক ও সিরিয়া।

সোমবার ভোরের এই কম্পনে এখনও পর্যন্ত ২৫০০-রও বেশি মানুষের মৃত্যুর খবর মিলেছে। জখম হয়েছেন বেশ কয়েক হাজার মানুষ। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়বে। এদিন রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৭.৮। কম্পন স্থায়ী হয়েছিল প্রায় ৪৫ সেকেন্ড। পরবর্তী পাঁচ ঘণ্টায় আরও ২২ বার আফটার শক অনুভূত হয়েছে। কম্পনের মিনিট ১৫-র মধ্যেই প্রথম আফটার শক অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৭। কম্পনের উৎসস্থল দক্ষিণ তুরস্কের গাজিয়ানতেপ প্রদেশের পূর্বদিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার দূরে ভূগর্ভের প্রায় ১৮ কিলোমিটার গভীরে।

তুরস্ক ছাড়াও সিরিয়া, মিশর, লেবানন এবং সাইপ্রাসেও কম্পন অনুভূত হয়েছে। দক্ষিণ তুরস্কের খারামানমারাস প্রদেশে নতুন করে ভূকম্পন হয়েছে। খারামানমারাস প্রদেশের কম্পনে গ্যাসের পাইপলাইনের বিস্ফোরণ ঘটে আগুন ধরেছে বলে খবর। এখানে কম্পনের মাত্রা ছিল ৭.৬। এদিন তুরস্ক ও সিরিয়ার একাংশ কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা বিশ্ব। কোনও কোনও পরিবারের প্রায় সব সদস্যদেরই মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই ভারত-সহ একাধিক দেশ তুরস্ক ও সিরিয়াকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে জরুরি অবস্থা জারি করে আহতদের চিকিৎসা চলছে। তুরস্ক বরাবরই ভূমিকম্পপ্রবণ এলাকা। ১৯৯৯ ও ২০২০ সালেও এই দেশে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল।

আরও পড়ুন- মরু শহরে মন বিনিময় হবে বলিউডের এক তারকা জুটির

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...