Tuesday, June 23, 2026

তুরস্কে ধ্বং*সস্তূপের মাঝে আটকে পড়েছেন চেলসির প্রাক্তনী সহ দুই ফুটবলার !

Date:

Share post:

ভয়াবহে ভূমিকম্পের জেরে বিধ্বস্ত তুরস্ক। সোমবার সকালে হওয়া ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়া মিলিয়ে মৃত্যু হয়েছে প্রায় ২৪০০ মানুষের। জানেন কী সেই ধ্বংসস্তূপের মাঝে আটকে পড়েছেন দুই ফুটবলার। তার মধ্যে একজন চেলসিতে আগে খেলে গিয়েছেন। আর এক ফুটবলার খেলেন স্থানীয় ক্লাবে। দু’জনের সন্ধানেই তল্লাশি চালানো হচ্ছে জোরকদমে।

মর্মান্তিক এই খবর প্রকাশ্যে আসতেই স্তম্ভিত গোটা বিশ্ব । ইংল্যান্ডের দুই ক্লাব চেলসি এবং নিউক্যাসলে খেলেছেন ক্রিশ্চিয়ান আতসু। বর্তমানে খেলেন তুরস্কের ক্লাব হাতায়স্পরে। সেই ক্লাবটি কাহরামানমারাস এলাকায়। সেখানে ভূমিকম্পের প্রভাব মারাত্মক। আতসুর বেশ কিছু সতীর্থও ধ্বংসস্তূপের মাঝে আটকে পড়েছিলেন। তাঁদের নিরাপদে উদ্ধার করা গেলেও আতসুর খোঁজ মিলছে না। পুলিশের তরফে তল্লাশি অভিযান চলছে। ওই ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর তানের সাভুটও আটকে পড়েছেন। এরা আদৌ বেঁচে আছেন কিনা, তা এখনও নিশ্চিত করা যায়নি। রবিবারই ক্লাবের হয়ে গোল করেছেন আতসু। তাঁর কয়েক ঘণ্টার মধ্যে সে দেশে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। স্ত্রী ছাড়াও দুই পুত্র এবং এক কন্যাকে নিয়ে তুরস্কের ওই শহরে থাকেন আতসু। তাঁদেরও খোঁজ নেই। ইংল্যান্ড এবং তুরস্কের ফুটবল সমর্থকরা আপাতত আতসুর জন্যে প্রার্থনা করছেন। ২০১৩-য় পোর্তো থেকে চেলসিতে যোগ দিলেও কোনও দিন সিনিয়র দলের হয়ে খেলা হয়নি তাঁর। লিয়েনে এভার্টনে খেলেছেন।
ভূমিকম্পের কবলে পড়েছেন মালাতিয়াসপরের গোলকিপার এয়ুপ তুর্কসালানও। তাঁর স্ত্রীকে বাঁচানো গিয়েছে। কিন্তু এই ফুটবলারের খোঁজ চলছে। তাঁর ক্লাব ইতিমধ্যেই টুইটে লিখেছে, “আমাদের প্রার্থনা তোমার সঙ্গে রয়েছে।”
আসলে কম্পনের জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুই দেশের বিভিন্ন প্রান্ত। চার দিকে শুধুই ধ্বংসের ছবি। নাসিরিয়া এবং তুরস্ককে সাহায্যের হাত বাড়িয়েছে বিভিন্ন দেশ। ভারতের তরফেও উদ্ধারকারী এবং চিকিৎসকদের দল পাঠানো হচ্ছে।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...