Sunday, June 21, 2026

দুর্ঘটনার পর দ্বিতীয় পোস্টে কী লিখলেন ঋষভ পন্থ ?

Date:

Share post:

দুর্ঘটনার পর এই নিয়ে দ্বিতীয় বার নেটমাধ্যমে পোস্ট করলেন পন্থ। এ বার ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়ে নিজের মন্তব্য লিখেছেন।কী আছে পোস্ট করা ওই স্টোরিতে ? দেখা যাচ্ছে, একটি বাড়ির ছাদে বসে রয়েছেন পন্থ। তাঁর সামনে রয়েছে বেশ কিছু গাছপালা। সামনে নীল আকাশ। পন্থ লিখেছেন, বাইরে বসে এ ভাবে তাজা হাওয়া নেওয়ার অনুভূতি যে এত সুন্দর, সেটা আগে জানতামই না।
গত বছরের ৩০ ডিসেম্বর দুর্ঘটনায় পড়েছিলেন ঋষভ পন্থ। তার পর থেকে সুস্থ হয়ে ওঠার পর্ব চলছে তাঁর।দুর্ঘটনার পর থেকে পন্থের শরীরে দু’টি অস্ত্রোপচার হয়েছে। আপাতত তিনি সুস্থ হয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও পন্থ কবে ক্রিকেটে ফিরবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে সকলেরই। চোটের কারণে পাওয়া অবসর সময় পন্থ এ ভাবেই কাটাচ্ছেন।
প্রসঙ্গত, ২০২১ সালের সিরিজ়ে ভারত হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন পন্থ।এবারের সিরিজে তাঁর পরিবর্তে ভারতের প্রথম একাদশে আসতে পারেন শ্রীকর ভরত বা ঈশান কিশন।যদিও তাঁদের পক্ষে পন্থের অভাব পূরণ করা সম্ভব নয়।
পন্থের অনুপস্থিতি নিয়ে চ্যাপেল বলেছেন, পন্থের যথাযথ বিকল্প খুঁজে পাওয়া কঠিন। পন্থকে না পেলে ভারত রান রেট নিয়ে চাপে থাকবে। পন্থ আগ্রাসী ব্যাটিং করে দ্রুত রান তোলে। সেটা হবে না। ভারতকে তাকিয়ে থাকতে হবে উপরের দিকে ব্যাটারদের দিকে। ওদের শুধু রান করলেই হবে না। রান রেটও ভাল রাখতে হবে।চ্যাপেলের মতে ভারতের স্পিন সহায়ক উইকেটে গুরুত্বপূর্ণ হতে পারেন নেথান লায়ন।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...