Saturday, June 13, 2026

বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে কী জানালেন জিটিএ প্রধান অনীত থাপা

Date:

Share post:

পৃথক গোর্খাল্যান্ড নয়, GTA-র মাধ্যমে পাহাড়ের উন্নয়নই এখন তাঁর প্রধান লক্ষ্য। বুধবার, বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করে এই বার্তাই দিলেন গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসনের প্রধান অনীত থাপা (Anit Thapa)। এদিন, জিটিএ পরিচালনা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে মুখ্যমনন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিক বৈঠকে অনীত বলেন, গোর্খাল্যান্ড কেন্দ্রের বিষয়, রাজ্যের কিছু করার নেই। রাজ্যের সঙ্গে পাহাড়ে উন্নয়নমূলক কাজ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি। জিটিএ-র হাতে বিভিন্ন দফতর হস্তান্তর, পাহাড়ে পঞ্চায়েত ভোট, জিটিএ এলাকার জন্য আলাদা শিক্ষক নিয়োগ কমিশন গঠন, পৃথক আইসিডিএস নীতি তৈরির মতো বকেয়া ও নীতিগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিষয়গুলির দ্রুত নিষ্পত্তি চাইছেন তাঁরা। এই বিষয় নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইতিবাচক সাড়া মিলেছে বলে দাবি অনীতের।

তবে পাহাড়ের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কোনও আলোচনা হয়নি বলে দাবি করেছেন জিটিএ প্রধান। পাহাড়ে বিমল গুরুং, বিনয় তামাং এবং অজয় এডওয়ার্ডসের দল ফের জোট বেঁধে গোর্খাল্যান্ডের দাবিতে সরব হওয়ায় তাঁদেরকেও কটাক্ষ করেন অনীত। তিনি বলেন, পাহাড়ের মানুষের প্রধান দাবি এখন উন্নয়ন। তাছাড়া গোর্খাল্যান্ড দেওয়ার ক্ষমতা রাজ্য সরকারের নেই। তাই যারা গোর্খাল্যান্ডের দাবি তুলছেন তাদের উচিত কেন্দ্রীয় সরকারের কাছে এ নিয়ে দরবার করা।

 

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...