Wednesday, March 25, 2026

বন্ধ ফ্ল্যাটে লিভ-ইন-পার্টনারদের জোড়া দে*হ উদ্ধার! চাঞ্চল্য হরিদেবপুরে

Date:

Share post:

জোড়া দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল হরিদেবপুরে (Haridevpur)। বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে রবীন্দ্রকুমার চৌরাসিয়া (Rabindrakumar Showrasia) ও তাঁর লিভ-ইন-পার্টনার সগুফতা পরভিন দেহ মিলেছে। রবীন্দ্রকুমারের বাড়ি বেহালার (Behala) আদর্শনগরে। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে সেখানে। কিন্তু হরিদেবপুর চাঁদের ভিলেজে আর একটি ফ্ল্যাটে ওই মহিলাকে নিয়ে থাকতেন তিনি। তাঁকে স্থানীয়রা রবীন্দ্রকুমারের স্ত্রী বলে জানাতেন। তবে, দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হত বলে জানান প্রতিবেশীরা। পরিবারের লোকেদের দাবি, বুধবার সন্ধে থেকেই রবীন্দ্রকুমারের সঙ্গে ফোনে সুইচড অফ ছিল। রাতে স্ত্রী তাঁরই এক বন্ধুর সঙ্গে গাড়িতে খুঁজতে স্বামীকে বের হন। যান হরিদেবপুরের ফ্ল্যাটে। কিন্তু দীর্ঘক্ষণ কলিং বেল বাজালেও কেউ দরজা না খোলায় হরিদেবপুর থানায় খবর দেন পরিবারের সদস্যরা। পুলিশ গিয়ে দরজা ভেঙে ফ্ল্যাটের ভিতরে ঢোকে। রবীন্দ্রকুমার দেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল। সগুফতার দেহ পড়েছিল খাটে। একটি সুইসাই নোট পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সেখানে রবীন্দ্রকুমার ওই মহিলাকেই দায়ী করেছেন বলে অভিযোগ।

প্রাথমিকভাবে তদন্তে অনুমান, মহিলাকে শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী হয়েছেন রবীন্দ্রকুমার। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এলাকার বাসিন্দারা এই মহিলাকেই রবীন্দ্রকুমারের স্ত্রী হিসেবে জানতেন। তাঁর যে স্ত্রী, সন্তান আছে, তাঁরা অন্য জায়গায় থাকেন- সেটা স্থানীয়রা জানতেন না বলে দাবি। তবে, এই যুগলের মধ্যে ঝগড়া এমনকী হাতাহাতি হত বলেও অভিযোগ পড়শিদের। একবার সগুফতা বাড়ি ছেড়ে চলেও যান। বুধবার বেশি রাতে দুজন ফের ফ্ল্যাটে ফেরেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...