Monday, April 13, 2026

এবার বান্ডিল বান্ডিল নোটের হদিশ গড়িয়াহাটে

Date:

Share post:

বালিগঞ্জের  পর এবার ফের বান্ডিল বান্ডিল নোটের হদিশ মিলল গড়িয়াহাটে । কলকাতা পুলিশের এসটিএফের অভিযানে কোটির বেশি নগদ টাকার হদিশ মিলেছে। গড়িয়াহাট থানায় টাকার কাউন্টিং করা চলছে।
গাড়িতে বান্ডিল বান্ডিল নোট নিয়ে যাওয়ার সময় দুজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে।  যদিও কোথায়, কার কাছে যাচ্ছিল বান্ডিল বান্ডিল নোট? এখনও সেই রহস্যের কিনারা হয়নি।

গতকাল, বুধবার কলকাতায় কয়লা পাচারকাণ্ডের তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।সেখান তল্লাশিতে মেলে ১ কোটি ৪০ লক্ষ নগদ টাকা । বালিগঞ্জের টাকার সঙ্গে  গড়িয়াহাটের যোগসূত্র রয়েছে কিনা খতিয়ে দেখছে ইডি। প্রাথমিকভাবে অনুমান যোগসূত্র থাকার সম্ভাবনা।

 

Related articles

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...