Thursday, June 11, 2026

‘গরু আলিঙ্গন’-এর আইডিয়া সুপার ফ্লপ, নির্দেশ প্রত্যাহার কেন্দ্রের !

Date:

Share post:

‘গরু’কে শিখণ্ডী করে রাজনৈতিক ফায়দা আর তোলা হল না। ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে মানুষকে সমস্যায় রাখা যেন বিজেপির নিত্যদিনের প্রাক্টিস হয়ে দাঁড়িয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। গত তিনদিন ধরে সংবাদের শিরোনামে ‘গরু’। ভালবাসার দিনের (Valentines Day) নতুন নামকরণ করতে উঠে পড়ে লেগেছিল গেরুয়া শিবির (BJP)। কিন্তু এবারও তাঁরা সম্পূর্ণ ব্যর্থ। ভ্যালেন্টাইন্স ডে-তে গরুকে আলিঙ্গনের বার্তার (Cow Hug Day ) ইস্যুতে মূলত বিতর্ক এতটাই তীব্র হয় যে শেষমেশ নির্দেশ প্রত্যাহার করতে বাধ্য হল বিজেপি সরকার।

গরুকে আলিঙ্গন করে ভালবাসার দিনের এক নতুন নাম দিতে চেয়েছিল বিজেপি। স্পষ্ট ভাবেই হিন্দু ভোট ব্যাংক আরও বেশি করে ভরাট করার লক্ষ্যে যে নাটক দেখানর চেষ্টা করেছিলেন তাঁরা, তার কড়া সমালোচনা শুরু হয় সব মহলে। তাই এবার পিছু হটতে হল। মোদি সরকার ক্ষমতায় আসার পরেই গো-মাতা নিয়ে সস্তা দরের রাজনীতি শুরু হয়েছে বলেই মত নেটাগরিকদের। তাঁরা বলছেন এই রাজনীতির অন্যতম হোতা হচ্ছেন গো-মাতা ভক্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যদিও গো-মাতাকে নিয়ে বাড়াবাড়ি মোটেও পছন্দ নয় নেটিজেনদের । সূত্রের খবর সমালোচনার মুখে শেষপর্যন্ত, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে -কে গরুকে আলিঙ্গন দিবস (Cow Hug Day) হিসেবে পালনের নির্দেশ প্রত্যাহার করতে বাধ্য হল কেন্দ্র।

 

Related articles

FIFA World Cup: ক্রোয়েশিয়া থেকে জাপান, চমক দিতে পারে কোন দেশগুলি?

ফেভারিটের তালিকায় না ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup)চমক দিতে পারে একাধিক দেশ। এবার ৪৮ দেশের বিশ্বকাপ, ফলে ছোট...

সায়নী ঘোষ কোথায়? স্যোশাল মিডিয়া বোমা ফাটালেন তৃণমূলের যুবনেতার মৃত্যুঞ্জয়  

রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ কোথায়? যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার উচাটন। রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay...

ফের ক্ষেপণাস্ত্র হামলার শিকার ভারতীয় জাহাজ ‘এমটি জালবীর’

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একের পর এক জাহাজে হামলায় রীতিমত উদ্বেগে ভারত। বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে আরও একটি...

রাহুলের মৃত্যুর তদন্তে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের 

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে গত মার্চ মাসে মৃত্যু হয়েছে অভিনেতার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। কেটে গেছে...