Friday, April 24, 2026

মুম্বইয়ে আরও দুটি বন্দে ভারতের সূচনা! যোগী রাজ্যকে ‘দরাজ সার্টিফিকেট’ প্রধানমন্ত্রীর

Date:

Share post:

ফের নতুন দুটো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) পেল দেশ। শুক্রবার মুম্বইয়ের (Mumbai) ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে নতুন ট্রেন দু’টির যাত্রার শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন প্রধানমন্ত্রী জানান, বন্দে ভারতই হল আধুনিক ভারতের প্রতিচ্ছবি। শুক্রবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউয়ে যোগী আদিত্যনাথের শিল্প সম্মেলন সেরে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। এদিন বেলা ৩টে ৪০ মিনিট নাগাদ মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে পৌঁছন মোদি। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে নরেন্দ্র মোদি ছাড়াও উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

এদিন বিকেলে ছত্রপতি শিবাজি স্টেশন থেকে সবুজ পতাকা নাড়িয়ে সেমি-হাইস্পিড মুম্বই-সোলারপুর (Mumbai-Solapur) এবং মুম্বই-সিরডি (Mumbai-Sainagar Shirdi)- দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন প্রধানমন্ত্রী। ফলে এখন মুম্বই থেকে বস্ত্রনগরী সোলাপুর এবং অন্যতম তীর্থক্ষেত্র সিরিডি যাওয়া আরও সহজ হয়ে গেল। মহারাষ্ট্রবাসীকে এই দুটি ট্রেন উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই নিয়ে মোট ১০টি সেমি-হাইস্পিড বন্দে ভারত ট্রেন পেল দেশবাসী।

পাশাপাশি এদিন লখনউতে গ্লোবাল ইনভেস্টার্স সামিটে (Global Investors Summit) উপস্থিত হন প্রধানমন্ত্রী। আর সেখানে গিয়ে উত্তরপ্রদেশকে দরাজ সার্টিফিকেট দেন তিনি। প্রধানমন্ত্রী জানান, উত্তরপ্রদেশ এমনই একটি রাজ্য, যেখানে ৫টি বিমানবন্দর রয়েছে। যা খুব শীঘ্রই কার্যকর হতে চলেছে। তিনি জানান, বিনিয়োগের জন্য যদি ভারত সবচেয়ে উজ্জ্বল জায়গা হয়ে থাকে, তাহলে উত্তর প্রদেশই তার নেতৃত্ব দিচ্ছে। এদিন প্রধানমন্ত্রী তাঁর ভাষণে জানান, দৃঢ় বিশ্বাস থেকেই ভারতে সংস্কারের কাজ গতি পাচ্ছে। অন্যদিকে এদিনের ভাষণে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের (Nirmala Shitaraman) পেশ করা বাজেটের ভূয়সী প্রশংসা করে মোদি বলেন, পরিকাঠামো উন্নয়নে যেভাবে বাজেটে বরাদ্দ করা হয়েছে, তা ভারতের অর্থনৈতিক অবস্থাকে আরও বেশি করে তরান্বিত করবে। এরপরই প্রধানমন্ত্রী ঘোষণা করেন, দেশের প্রতিরক্ষা করিডর আসতে চলেছে উত্তর প্রদেশে।

নরেন্দ্র মোদি জানান, দেশের মোবাইল উৎপাদনের ৬০ শতাংশ হয় উত্তরপ্রদেশে। পাশাপাশি দেশের এই রাজ্যে ডেয়ারি, কৃষি উৎপাদন, মৎসপালন, খাদ্য প্রক্রিয়াকরণের মতো বিভিন্ন ক্ষেত্রে রয়েছে ব্যবসা জোরদার করার বিপুল সুযোগও রয়েছে।

 

 

Related articles

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...