Monday, April 6, 2026

নাগপুরে দুরন্ত রোহিত, দেড় বছর পর টেস্ট ক্রিকেটে শতরান হিটম‍্যানের

Date:

Share post:

দেড় বছর পর আবারও টেস্ট ক্রিকেটে শতরান রোহিত শর্মার। গতকাল থেকে নাগপুরে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। প্রথমে ব‍্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৭৭ রান করে অস্ট্রেলিয়া। তারই জবাবে ব‍্যাট করতে নেমে দুরন্ত শতরান ভারত অধিনায়কের। এই শতরানে সুবাদে টেস্ট ক্রিকেটে দেড় বছর পর শতরান আসল হিটম‍্যানের ব‍্যাট থেকে। এদিন অজিদের বিরুদ্ধে ১২০ রান করেন তিনি।

এদিন ১৭১ বলে শতরান করেন রোহিত। চার মেরে শতরান করেন তিনি। শতরানে পৌঁছতে ১৪টি চার এবং দু’টি ছক্কা মারেন হিটম‍্যান। টেস্ট ক্রিকেটে এটি তাঁর নবম শতরান। অধিনায়ক হওয়ার পর এটাই তাঁর প্রথম শতরান। এই শতরান করার সঙ্গে সঙ্গে অনন্য নজিরও গড়ে ফেলেন রোহিত। প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে তিন ফরম্যাটেই সেঞ্চুরির মালিক হলেন তিনি।

রোহিতের ব‍্যাট থেকে শতরান এলেও, ব‍্যর্থ কে এল রাহুল, বিরাট কোহলিরা। রাহুল করেন ২০ রান। অশ্বিন করেন ২৩ রান। চেতেশ্বর পুজারা করেন ৭ রান। ব‍্যাট হাতে ব‍্যর্থ বিরাট কোহলি। মাত্র ১২ রান। টেস্টে অভিষেক হওয়া সূর্যকুমার যাদব করেন ৮ রান।

আরও পড়ুন:জামশেদপুরের বিরুদ্ধে এক পয়েন্ট, হতাশ বাগান কোচ

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...