Tuesday, March 24, 2026

Entertainment : রবির রঙিন দুয়ারে সাদা কালো অপর্ণা, জমজমাট শুটিং জোড়াসাঁকোয়

Date:

Share post:

রবি ঠাকুরের তিন কন্যায় তাঁর চলচ্চিত্রের আত্মপ্রকাশ। বিনোদন জগতের (Entertainment Industry) অন্দরমহলে একাধিক চরিত্রে তাঁর উজ্জ্বল উপস্থিতি দেখেছেন বাঙালি – অবাঙালি দর্শক। শুধু বাংলার নয়, ভারতের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী, চিত্র পরিচালক অপর্ণা সেন (Aparna Sen)। অভিনেত্রী (Actress)হিসেবে সিনেমা জগতে প্রবেশ করলেও পরিচালক (Director)অপর্ণা উজাড় করে দিয়েছেন সিনেমার ঝুলি। একাধিক জাতীয় পুরস্কার পেয়েছে তাঁর পরিচালিত ছবি। ৭৫ পেরিয়েও আজও গ্ল্যামারাস টলিউডের ‘ রিনা দি’। মাঝে বেশ কিছুদিন শুটিং সেটের লাইট- ক্যামেরার ঝলকানিতে দেখা মেলেনি তাঁর। তবে এবার সোজা ঠাকুরবাড়িতে (Jorasanko Thakurbari) পৌঁছে গেলেন তিনি। মুহূর্তে ভাইরাল সেই ছবি।

ঠাকুরদালানে কালো পাড় সাদা শাড়িতে ক্যামেরাবন্দি এভারগ্রিন অপর্ণা সেন (Aparna Sen)। সমাজমাধ্যমে ছবি ভাইরাল হতেই বাড়ছে অনুরাগীদের উৎসাহ। কিন্তু হঠাৎ বিশ্বকবির বাড়িতে কেন? আসলে অ্যালেক্স হার্ভে ও অরিত্র সেনের (Alex Harvey and Aritra Sen) নতুন ছবির কাজ চলছে। সেই সিনেমার শুটিং করতেই ঠাকুরদালানে হাজির ‘বসন্ত বিলাপ’- এর অনুরাধা সিংহ। এই ছবিতে গৌরব চক্রবর্তী (Gaurav Chakraborty),অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty),ঋদ্ধিমা ঘোষ-সহ টলিউডের বেশ কিছু পরিচিত মুখকে দেখা যাবে বলে খবর। যদিও সিনেমার নাম এখনও স্পষ্ট করে জানাননি নির্মাতারা।

 

Related articles

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...

IPL: সঠিক জার্সি থেকে নির্দিষ্ট সংখ্যায় সার্পোট স্টাফ, দলগুলির জন্য একগুচ্ছ কড়া নিয়ম

একগুচ্ছ কড়া নিয়ম লাগু হচ্ছে আসন্ন আইপিএলে (IPL)। বিসিসিআই (BCCI) ভারতীয় দলের জন্য যে নিয়ম চালু করেছে তার...