Wednesday, April 1, 2026

Hooghly : টেটের ফল প্রকাশে খুশির হাওয়া আরামবাগে

Date:

Share post:

প্রকাশিত হয়েছে প্রাথমিকে টেট (Primary TET)পরীক্ষার ফল। ১০ ফেব্রুয়ারি, শুক্রবার পর্ষদ সভাপতি গৌতম পাল (Gautam Paul)এই ফল প্রকাশ করেন। ২০২২ সালের ১১ ডিসেম্বর হওয়া টেট পরীক্ষার ফলাফল ২ মাসের মধ্যেই প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (Board of Primary Education)। দেখা গেল হুগলির মৌনিশা কুণ্ডু (Mounisha Kundu)দ্বিতীয় স্থান অধিকার করেছেন। খুশি তাঁর পরিবার ও আত্মীয়রা।

এবারের পরীক্ষায় আরও বেশি স্বচ্ছতা আনতে অ্যানসার কী প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছিল পর্ষদ। ৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবারই সেই চূড়ান্ত অ্যানসার কি প্রকাশ করে ফেলেছে পর্ষদ। প্রতিটি প্রশ্নপত্রের বুকলেটের অ্যানসার কী প্রকাশ করা হয়েছে। ফলাফল প্রকাশিত হওয়ার পর খুশির হাওয়া হুগলি জেলার আরামবাগে। এবারের টেটে দ্বিতীয় স্থানে রয়েছেন হুগলির মৌনিশা কুণ্ডু, ফল প্রকাশের পরেই খুশির হাওয়া কুণ্ডু পরিবারে।ফল প্রকাশের পর মৌনিশা বলেন “পরীক্ষায় ভালো ফল করতে পারবো সেটা জানতাম। কিন্তু দ্বিতীয় স্থান লাভ করে আরও ভালো লাগছে।”

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...