Wednesday, April 1, 2026

ত্রিপুরার শেষবেলার প্রচার রঙিন করতে একঝাঁক তারকা-হেভিওয়েটকে ত্রিপুরা পাঠাচ্ছে তৃণমূল

Date:

Share post:

ত্রিপুরায় ভোটের ময়দানে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। চলতি সপ্তাহের শুরুতে দলীয় প্রার্থীদের সমর্থনে ঐতিহাসিক পদযাত্রা করে প্রচারে ঝড় তুলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাত্র ৩দিনের ব্যবধানে শুক্রবারই ত্রিপুরার দুই বিধানসভা কেন্দ্রে জনসভা করবেন অভিষেক। আর একেবারে শেষলগ্নে ত্রিপুরায় কালারফুল প্রচার করবেন দলের একঝাঁক তারকা ও হেভিওয়েট নেতা-মন্ত্রীরা।

আরও পড়ুন:আজ ফের ত্রিপুরায় অভিষেক, ২২শে মেঘালয়ে প্রচারে ঝড় তুলতে পারেন তৃণমূল নেত্রী

আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। প্রচার শেষ হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। তৃণমূল সূত্রের খবর, শেষবেলায় প্রচারকে আরও রঙিন করতে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি ত্রিপুরায় যাচ্ছেন দলের অন্যতম মুখপাত্র এবং পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেদিন ত্রিপুরায় জোড়া সভা করার কথা কুণাল ঘোষের। ওইদিন তিনি একটি সাংবাদিক বৈঠকও করবেন বলে তৃণমূল সূত্রে খবর।

বাংলার দুই হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম এবং ব্রাত্য বসু এবং তারকা সাংসদ নুসরত জাহানও প্রচারে যাচ্ছেন। প্রার্থীদের সঙ্গে নিয়ে তাঁদের রোড-শো করার কথা আছে। গতসপ্তাহে ইস্তেহার প্রকাশের দিনও ত্রিপুরায় গিয়েছিলেন ব্রাত্য। এছাড়াও ত্রিপুরার মাটি কামড়ে পড়ে রয়েছেন দলের বেশকিছু ছাত্র-যুব নেতৃত্ব।

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...