Wednesday, March 25, 2026

রাজ্য নেতৃত্বের উপর ক্ষোভ, বীরভূমে শুভেন্দুর সভায় নেই দুধকুমার

Date:

Share post:

বাংলার বুকে বিজেপি যদি সামান্যতম ছাপ ফেলতে পারে, তার অনেকটাই কৃতিত্ব বীরভূমের দুধকুমার মণ্ডলের। বীরভূম বিজেপির অন্যতম মুখ দুধকুমার। একটি সময় নিয়মিত খবরের শিরোনামে থাকতেন দুধকুমার। তৃণমূলের তৎকালীন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল আর বিজেপির দুধকুমার মণ্ডলের রাজনৈতিক তরজা ও বাক্যবাণ খুব উপভোগ্য ছিল। বিধানসভার পাশাপাশি লোকসভা ভোটেও গেরুয়া শিবিরের প্রার্থীও হয়েছিলেন দুধকুমার।

বীরভূমে বিজেপির সংগঠন গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দুধকুমারের। তবে বর্তমানে দলের সঙ্গে দূরত্ব অনেকটাই বেড়েছে দোর্দণ্ডপ্রতাপ এই নেতার। রাজ্যের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে কোপে পড়েছেন তিনি। আজ, শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভাতেও থাকছেন না দুধকুমার মণ্ডল।

এদিন ময়ূরেশ্বরে সভা রয়েছে বিজেপির। যেখানে প্রধান বক্তা শুভেন্দু অধিকারী। কিন্তু সেই সভায় গেলেন না বীরভূম বিজেপির অন্যতম পরিচিতি ও জনপ্রিয় মুখ দুধকুমার। যাননি তাঁর অনুগামীরাও। যা ঘিরে গেরুয়া শিবিরের অন্দরে ও জেলা রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।

বীরভূম বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা আদি বিজেপি নেতা দুধকুমার মণ্ডল শুভেন্দুর সভায় না যাওয়ার কারণ হিসেবে জানিয়েছেন, “দলের শৃঙ্খলারক্ষা কমিটির তরফে আমাকে কোনও সভা-সমিতিতে যেতে নিষেধ করা হয়েছে। পাল্টা আমিও চিঠিও দিয়েছিলাম। কিন্তু তার কোনও উত্তর মেলেনি। তাই আমি সভায় যাব না।”

Related articles

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...