Tuesday, March 24, 2026

বোলারদের দাপটে অজিদের বিরুদ্ধে ইনিংস ও ১৩২ রানে জয় টিম ইন্ডিয়ার

Date:

Share post:

ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। মাত্র আড়াই দিনেই অজিদের বিরুদ্ধে প্রথম টেস্ট ম‍্যাচ জয় করল রোহিত শর্মার দল। এদিন বোলারদের দাপটে অজিদের বিরুদ্ধে ইনিংস ও ১৩২ রানে জিতল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে পাঁচ উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন। এই জয়ের ফলে চার ম‍্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল রোহিত শর্মা-বিরাট কোহলিরা। আর এর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল রাহুল দ্রাবিড়রা।

ম‍্যাচের তৃতীয় দিনে শুরুতে রবীন্দ্র জাদেজা-অক্ষর প‍্যাটল-মহম্মদ শামির সৌজন্যে ৪০০ রানে প্রথম ইনিংস শেষ করে টিম ইন্ডিয়া। ৭০ রান করেন জাদেজা। ৮৪ রান করেন অক্ষর। ৩৭ রানের দুরন্ত ইনিংস খেলেন শামি।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অজিরা। অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে প্রথম ধাক্কা দেন অশ্বিন। উসমান খোয়াজাকে ৫ রানের মাথায় আউট করেন তিনি। অপর ওপেনার ডেভিড ওয়ার্নারকেও ১০ রানের মাথায় ফেরান অশ্বিন। ১৭ রানে আউট হন লাবুশানে। ২৫ স্টিভ স্মিথের। প‍্যাট কামিন্স করেন একরান। ভারতের হয়ে বল হাতে অশ্বিন ১২ ওভার বল করে ৩৭ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। অশ্বিন ছাড়াও দ্বিতীয় ইনিংসে উইকেট পান মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল। শামি এবং জাদেজা পেয়েছেন ২ টি করে উইকেট। অক্ষরের ঝুলিতে একটি। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৯১ রানেই।

আরও পড়ুন:সন্তোষ ট্রফির মূলপর্বের প্রথম ম‍্যাচে দিল্লির কাছে আটকে গেল বাংলা

 

Related articles

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...

KKR: দায়িত্ব বাড়ল রিঙ্কুর, সুরের ছন্দেও হিট ওয়াটসন

  দুয়ারে আইপিএল(IPL)। তার আগে বড় ঘোষণা কেকেআরের(KKR)। নাইট ব্রিগেড বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং(Rinku Singh)।অজিঙ্ক রাহানের ডেপুটি হলেন...