Wednesday, June 17, 2026

Entertainment : রবিবারেই রাজকীয় রিসেপশন সিড-কিয়ারার, ‘SOTY’- রিইউনিয়নের আশায় বলিউড !

Date:

Share post:

রাজস্থানের জয়সলমীরে ৭ ফেব্রুয়ারি সাতপাক সম্পূর্ণ করেছেন ‘শেরশাহ’ জুটি। গত মঙ্গলের গোধূলিবেলায় গাঁটছড়া বেঁধেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী (Siddharth Malhotra & Kiara Advani)। রূপকথার মত বিয়ে সম্পন্ন হওয়ার পর দিল্লিতে নববধূর গৃহপ্রবেশের ছবি ভাইরাল হয়েছে। এবার কর্ম জগতের বন্ধুদের নিয়ে সেলিব্রেশনের পালা। জানা যাচ্ছে ১২ ফেব্রুয়ারি রবিবার বাণিজ্য নগরীতে সিড-কিয়ারার গ্র্যান্ড রিসেপশন (Sid Kiara wedding reception) অনুষ্ঠিত হতে চলেছে। গোটা বলিউড (Bollywood) উপস্থিত থাকবে রবিবাসরীয় সন্ধেতে, এমনটাই বলছেন নবদম্পতির ঘনিষ্ঠরা।

সিদ্ধার্থ-কিয়ারা এখন বলিউডের অন্যতম চর্চিত জুটি। জানা যাচ্ছে রবিবারের রিসেপশনে স্বামী রণবীরকে নিয়ে হাজির থাকবেন সিদ্ধার্থের প্রাক্তন প্রেমিকা আলিয়া (Alia Bhatt)। সস্ত্রীক বরুণ ধাওয়ান (Varun Dhawan) আসবেন বলে নিশ্চিত করেছেন। স্বভাবতই ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর (SOTY) আশা করছে বলিউড।

আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন সলমন খান (Salman Khan) , শাহিদ কাপূর, মীরা রাজপুত কাপূর, করণ জোহর, ভূষণ কুমার এবং প্রথম সারির অন্যান্য তারকারাও। রিসেপশনে ব্রাত্য নয় সংবাদ মাধ্যম। সিড ও কিয়ারার রিসেপশন পার্টিতে উপস্থিত থাকবেন সংবাদমাধ্যমের বিনোদন জগতের প্রতিনিধিরাও।

 

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...