Saturday, June 20, 2026

ভালোবাসার দিনে বিয়ের পিঁড়িতে হার্দিক পত্নী নাতাশা, ভারতীয় অলরাউন্ডারের দাম্পত্যে ফাটল !

Date:

Share post:

প্রেমের সপ্তাহে বলিউডে এলাহি বিয়ের রিসেপশন। সিড কিয়ারার বিয়ের মেজাজ কাটতে না কাটতেই আরো এক সেলিব্রেটি বিয়ের জল্পনা। শোনা যাচ্ছে সার্বিয়ান মডেল (Serbian model) তথা অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচ (Natasha Stankovic) ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। ২০২০ সালে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডের (Hardik Pandya) সঙ্গে বিয়ে হয় নাতাশার। তাহলে তিন বছরের মাথায় ফের কেন বিয়ে করতে চলেছেন নাতাশা? তারকা ক্রিকেটারের (Indian Cricketer) দাম্পত্যে কি তবে ফাটল ধরল?

ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টির বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডের জীবনে কি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটতে চলেছে? শোনা যাচ্ছে তাঁর স্ত্রী নাতাশা নাকি ফের বিয়ে করতে চলেছেন। মুম্বইয়ের এক নাইট ক্লাবে দু’জনের প্রথম আলাপ। বন্ধুত্ব বিয়ে পর্যন্ত গড়াতে খুব একটা বেশি সময় নেয়নি। ২০২০ সালের ৩১ মে বেশ তাড়াহুড়োর মধ্যেই বিয়েটা সারেন এই ভারতীয় ক্রিকেট তারকা। তবে শুধুই আইনি মতে বিয়ে করেন তাঁরা। বিয়ের পর হার্দিক ক্রিকেট কেরিয়ারে একাধিক সমস্যা শুরু হয়। এরপর তাঁদের জীবনে আসে পুত্র সন্তান। এইসবের মাঝে পড়ে সামাজিকভাবে আর বিয়ে করে উঠতে পারেনি দুজনে। তাই নাতাশার ইচ্ছে, ফের বিয়ের অনুষ্ঠান করবেন। শোনা যাচ্ছে ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day) অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি মরু শহরেই জমে উঠবে হার্দিক-নাতাশার বিয়ের আসর (Hardik Natasha Wedding)।

রাজস্থানের উদয়পুরে সামাজিকভাবে বিয়ে করবেন হার্দিক-নাতাশা। ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে। ১৩ ফেব্রুয়ারি মেহেন্দি, সঙ্গীত এবং গায়ে হলুদের অনুষ্ঠান হবে। সাদা গাউন পরে নিজের স্বপ্নের মানুষকে এবার সামাজিকভাবে আপন করে নেবেন নাতাশা। প্রেমের সপ্তাহে আরও এক রাজকীয় বিয়ে দেখতে চলেছে রাজস্থান।

 

Related articles

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...