Saturday, March 14, 2026

নন্দীগ্রাম-কাণ্ড: বিধানসভায় বিরোধী দলনেতার মুখোশ খুললেন মুখ্যমন্ত্রী!

Date:

Share post:

নন্দীগ্রামে গণহত্যার কোথায় ছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)! তা নিয়ে নানা অভিযোগ করেছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। সোমবার, বিধানসভায় (Bidhansabha) দাঁড়িয়ে বিরোধী দলনেতার মুখোশ খুলে দিলেন মুখ্যমন্ত্রী। কারও নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, নন্দীগ্রাম (Nandigram) আন্দোলনে ছিলেনই না শুভেন্দু। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর কথায় তৎকালী তমলুকের সিপিআইএম (CPIM) সাংসদ লক্ষ্মণ শেঠের (Lakshman Sheth) সঙ্গে বোঝাপড়া করেছিলেন শুভেন্দু!

বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণের উপরে এ দিন বিধানসভায় বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা। শুভেন্দুর বক্তব্য নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন। শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জারির নির্দেশ দেন স্পিকার। বিধানসভা থেকে ওয়াকআউট করে বিজেপি। এরপরে বলতে উঠে নন্দীগ্রাম আন্দোলন নিয়ে শুভেন্দুকে কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দাবি, তিনি যখন নন্দীগ্রামে গিয়েছিলেন তখন ‘ওরা’ লক্ষ্মণ শেঠের সঙ্গে সেটিং করছিল। মুখ্যমন্ত্রী বলেন, “বাবাকে মন্ত্রী করা হয়েছিল বলে সেবার শপথগ্রহণে যায়নি। ওরা জোতদার, জমিদারের মতো মানুষ হয়েছে।“ শুভেন্দুর নাম না করে মমতা বলেন, “তৃণমূলের নামে দিয়ে দোষ, সাধু সাজছে গদ্দার ঘোষ।“

বিধানসভার অধিবেশন কক্ষ থেকে বিজেপি পরিষদীয় দল ওয়াকআউট নিয়ে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “উত্তর দিতে পারবে না বলেই পালিয়ে গিয়েছে।“

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...