Friday, April 3, 2026

আমার ভাই-ভাইবৌকে ভাঙানোর চেষ্টা করেছিল: বিধানসভায় শুভেন্দুর বিরুদ্ধে বি*স্ফোরক মুখ্যমন্ত্রী

Date:

Share post:

“আমার ভাই আর ভাইয়ের বউকে বিজেপিতে নিয়ে যেতে চেয়েছিল। ওরা যায়নি।“ সোমবার, বিধানসভায় শুভেন্দু অধিকারীর (Shubhendu Abhikari) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুভেন্দুর সঙ্গে বালিগঞ্জের (Ballyganj) ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়ালের ছবি দেখান মমতা।

গত সপ্তাহে বালিগঞ্জে মনজিৎ সিং গ্রেওয়ালের বাড়িতে হানা দিয়েছিল ED। উদ্ধার হয় ১কোটি ৪০ লক্ষ টাকা। সেই মনজিৎ সিং গ্রেওয়াল ওরফে জিত্তিভাইয়ের সঙ্গে কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছবি টুইট করেছিলেন বিরোধী দলনেতা। এদিন, এর পাল্টা জবাব দেন মমতা। তিনি অভিযোগ করেন, “আমার ভাই আর ভাইয়ের বউকে বিজেপিতে নিয়ে যেতে চেয়েছিল।“ মনজিৎ সিংয়ের সঙ্গে শুভেন্দুর ছবি দেখান মুখ্যমন্ত্রী। বলেন, “এই লোককে দিয়েই আমার ভাই আর ভাইয়ের বউকে BJP-তে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু ওঁরা যায়নি।” এরপরেই মমতার মন্তব্য, “দিদি বকে, চমকায়, কিন্তু দিদি ভালওবাসে।” এরপরেই তোপ দেগে মমতা বলেন, “আমার ভাই আর ভাইয়ের বউকে BJP-তে নিয়ে যেতে পারেনি বলে গায়ের ঝাল মেটাচ্ছে। তৃণমূলের সবাই চোর ডাকাত আর তোমরা সাধু পুরুষ!”

২০২১-র ভোটের আগে একাধিক জনসভা থেকে শুভেন্দু বলেন, “এবার কালীঘাটেও পদ্মফুল ফোটাব।“ কিন্তু ভোটের পরে সেই ফানুস চুপসে গিয়েছিল। এদিন, তথ্য দিয়েই শুভেন্দুর বিরুদ্ধে তোপ দাগলেন মমতা।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...