Tuesday, April 7, 2026

ওরা জনগনকে ভৃত্য ভাবতেন: ত্রিপুরায় বামেদের তোপ মোদির

Date:

Share post:

“বামেরা জনগণকে নিজেদের ভৃত্য ভাবতেন। যার জেরেই ৫ বছর আগে ত্রিপুরার মানুষ বামেদের চাঁদাবাজি এবং ঝান্ডাবাজির সরকারকে রেড কার্ড দেখিয়েছেন।” সোমবার আগরতলার(Agartala) জনসভা থেকে এই ভাষাতেই সিপিএমকে(CPIM) তোপ দাগলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। পাশাপাশি ২০১১ সালে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে বদলা নয় বদল চাই শ্লোগান তুলেছিলেন সেই একইসুর এদিন শোনা যায় মোদির মুখেও। মোদি বলেন, পাঁচ বছর আগে ত্রিপুরায় ক্ষমতা দখলের পর বদলা নয়, বদলের রাজনীতিতেই আস্থা রেখেছে বিজেপি।

২৪ ঘণ্টার মধ্যে ত্রিপুরায় দ্বিতীয় জনসভায় বামেদের কড়া সুরে আক্রমণ শানিয়ে মোদি বলেন, “১৯৯৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত চলা বাম শাসনে ত্রিপুরায় ভয়ের পরিবেশ ছিল। সরকার গড়ার পরে ত্রিপুরায় উন্নয়নের পাশাপাশি আমরা ভয়মুক্ত পরিবেশ গড়েছি। তাই ত্রিপুরার স্বার্থেই বিজেপিকে ভোট দিতে হবে।” বামেদের পাশাপাশি কংগ্রেসকেও আক্রমণ শানাতে ছাড়েননি মোদি। তিনি বলেন, আশির দশকের শেষ এবং নব্বইয়ের দশকের গোড়ায় কংগ্রেসের শাসনে ত্রিপুরাকে অরাজকতা এবং দুর্নীতি গ্রাস করছিল। আজ তারা বামেদের সঙ্গে জোট বেধেছে।

বিজেপিকে জমানায় ত্রিপুরায় আবাস নির্মাণ কর্মসূচি রূপায়ণে অনিয়মের অভিযোগের সাফাই দিয়ে মোদি আরও বলেন, “আমি সকলকে আশ্বস্ত করে বলছি, যাঁরা এখনও প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি পাননি, রাজ্যে পরবর্তী বিজেপি সরকার শপথ নেওয়ার পরে তাঁরা তা পাবেন।”

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...