Monday, April 6, 2026

বিদায়বেলায় একধাক্কায় ৫ ডিগ্রি নামল কলকাতার তাপমাত্রা!

Date:

Share post:

ফেব্রুয়ারি মাসে শীত প্রায় নেই বললেই চলে। কলকাতার তাপমাত্রা প্রায় প্রতি দিনই ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আর মাত্র দু থেকে তিনদিন। তারপরই এ বছরের মতো রাজ্য থেকে বিদায় নেবে শীত।কিন্তু বিদায়ের আগে সোমবার একধাক্কায় ৫ ডিগ্রি নামল কলকাতার তাপমাত্রার পারদ।

আরও পড়ুন:ভূ*মিকম্পে কেঁপে উঠল সিকিম, কম্পনের মাত্রা ৪.৩

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী বুধবার পর্যন্ত তাপমাত্রার ওঠা নামার খেলা লেগেই থাকবে। আগামী ২৪ ঘণ্টায় আরও খানিকটা কমবে তাপমাত্রা। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার এক ধাক্কায় তা কমে হল ১৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকেও এক ডিগ্রি কম। আগামী বুধবার পর্যন্ত দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১৫ এবং ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি বেশি। সোমবারের তাপমাত্রা ১৫ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে জানাচ্ছেন আবহবিদেরা। কলকাতায় সোমবার আকাশ পরিষ্কার থাকবে। সকালে ও সন্ধ্যার দিকে হালকা শীতের আমেজ থাকবে। তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

 

 

Related articles

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...