Monday, April 6, 2026

কর্মসংস্থানের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম লিঙ্কডইনে ছাঁটাই ৬৭১ কর্মী

Date:

Share post:

মন্দার জেরে বিশ্বজুড়ে প্রযুক্তি সংস্থায় চলছে ছাঁটাই পর্ব। মাইক্রোসফট(Microsoft), গুগলের(Google) মতো সংস্থা হেঁটেছে ব্যাপক ছাঁটাইয়ের পথে। এদের সঙ্গেই এবার যোগ হল চাকরি খোঁজার সোশ্যাল মিডিয়া প্ল্যার্টফর্ম লিঙ্কডইন(Linkedin)। রাতারাতি ৬৭১ কর্মীকে ছাঁটাই করল এই সংস্থা।

বিশ্ববাজারে মন্দার প্রভাব পড়েছে প্রযুক্তি কোম্পানিগুলিতে। যার জেরে একে একে মাইক্রোসফট, গুগলের মতো কোম্পানিতে বহু কর্মীর চাকরি গেছে। এবার সেই তালিকায় নতুন সংযোজন লিঙ্কডইন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, লিঙ্কডইনের মালিক মাইক্রোসফট হোলোলেন্স, সারফেস ও এক্সবক্স টিম সহ তার হার্ডওয়্যার বিভাগে ছাঁটাই ঘোষণা করেছে আগেই। এবার সেই পথেই হেঁটেছে প্রযুক্তি সংস্থা। ব্লুমবার্গ জানিয়েছে, লিঙ্কডইন তার ৬১৭ জন কর্মীকে বরখাস্ত করেছে।

উল্লেখ্য, ২৬.২ বিলিয়ন ডলারে ২০১৬ সালে লিঙ্কডইন কিনে নেয় মাইক্রোসফট। এরপর থেকেই আরও জোরদারভাবে বাড়তে থাকে কোম্পানির ব্যবহারকারীর সংখ্যা। তবে বর্তমানে মন্দার বাজারে খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল এই কোম্পানি। একা লিঙ্কডইন নয়, মাইক্রোসফটের মালিকানাধীন ওপেন-সোর্স ডেভেলপার প্ল্যাটফর্ম গিটহাব কোম্পানির অর্থবছরের শেষের মধ্যে তার ১০ শতাংশ কর্মী ছাঁটাই করছে।

Related articles

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...