Monday, April 6, 2026

ফের মার্কিন মুলুকে ব*ন্দুকবাজের হানা! নি*হত ৩

Date:

Share post:

মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হানা। এবার মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয় চত্বরেরই হামলা চালাল এক আততায়ী। হামলায় প্রাণ হারিয়েছেন তিনজন। জখম অন্তত ৫। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, পলাতক আততায়ী। তার ছবি প্রকাশ্যে এলেও এখনও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন:মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হা*মলা, মৃ*ত ১০

মার্কিন পুলিশ সুত্রের খবর, সোমবার স্থানীয় সময় রাত আটটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের বার্কলে হল নামে একটি ক্লাসরুম ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমের সামনে গুলি চালায় এক দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় আরও পাঁচজনকে।খবর পেতেই বিশ্ববিদ্যালয়ে পৌঁছয় পুলিশ। তবে ততক্ষণে চম্পট দেয় আততায়ী। বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানতে পারে, হামলার পর পায়ে হেঁটেই পালিয়েছে বন্দুকবাজ।তড়িঘড়ি তার ছবি-সহ বিবরণ প্রকাশ করেছে পুলিশ ।
এদিকে, হামলার পরে খালি করে দেওয়া হয় গোটা বিশ্ববিদ্যালয় চত্বর। পরে অবশ্য পুলিশের তরফে জানানো হয়, নিজেই গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছে বন্দুকবাজ। আপাতত বিশ্ববিদ্যালয়ে কোনও হামলার সম্ভাবনা নেই।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...