Tuesday, March 24, 2026

প্রেম দিবসে কলকাতায় ফের শীতের আমেজ!

Date:

Share post:

আজ ভ্যালেন্টাইনস ডে।আকাশে বাতাসে আজ প্রেমের ছোঁয়া।আজ বসন্ত জাগ্রত দ্বারে।আর এই প্রেম দিবসের দিনে ভোর থেকেই কনকনে বাতাস । তবে কী বিদায়বেলায় উঁকিঝুঁকি মারছে শীত? আলিপুর হাওয়া অফিস বলছে, প্রেম দিবসের দিনে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা এক ধাক্কায় ৬ ডিগ্রি কমে গিয়েছে।

আরও পড়ুন:জানেন কী ভ্যালেন্টাইন্স ডে-র ইতিহাস?
প্রেম দিবস মানেই বসন্ত।গাছে গাছে লাল হলুদ পলাশের মেলা।কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনায় বসন্তের পাছে শীতও রয়েছে। রাঙা পলাশের দিনে চোরা পথে উঁকিঝুঁকি দিয়ে যাচ্ছে শীত। তাই আজ সকালে চায়ের চুমুক দিতে দিতে যারা ফাগুনের মিঠে রোদ্দুর উপভোগ করছেন, তাদের আজ বেশ ভালোই লাগছে। কারণ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ৬ ডিগ্রি তাপমাত্রা কমল। মঙ্গলবার সারাদিন আকাশ মূলত পরিষ্কার থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

যদিও হাওয়া অফিস জানিয়েছে, শীতের আসা-যাওয়ার আরও কয়েকদিন থাকলেও শীত স্থায়ী হওয়ার সম্ভাবনা আর নেই। দক্ষিণের সমতল ও উত্তরের পাহাড়ি জেলাগুলোতে কনকনে ঠান্ডা না হলেও হালকা হিমেল পরশ থাকবে। আগামী কয়েকদিন কুয়াশাও থাকবে। কোচবিহার ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। কুয়াশার চাদর বিছিয়ে থাকবে দক্ষিণেও। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা ও নদিয়াতে ভোরের দিকে হালকা কুয়াশা থাকবে। পাহাড়ে আবার বৃষ্টির সম্ভাবনাও আছে।

 

 

Related articles

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...

জাতপাতের রাজনীতি করি না: চালসার চার্চে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

আমাদের কাছে সব ধর্ম সমান। সব উৎসবের একই গুরুত্ব। জাতপাতের রাজনীতি করি না। মঙ্গলবার চালসার বাতাবাড়ি মহাবাড়ি চার্চের...

ED অধিকারিকদের মৌলিক অধিকার কতটা: আইপ্যাক মামলায় প্রশ্নোত্তর-জট সুপ্রিম কোর্টে

রাজনৈতিক পথ নির্ধারক সংস্থা আইপ্যাকের কর্ণধার ও আইপ্যাক দফতরে ঢুকে নির্বাচনের আগে দলীয় তথ্য সারনোয় অভিযুক্ত হয়েছিল কেন্দ্রীয়...

BLA 2-দের রাতে ফোন করে টাকা অফার বিজেপির! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

”কমিশনকে দেওয়া তৃণমূলের লিস্ট চলে গিয়েছে বিজেপির হাতে! BLA 2-দের রাতে ফোন করে টাকা দিতে চাইছে গেরুয়া শিবির!”-...