Saturday, April 4, 2026

ঘরের মাঠে বায়ার্নের কাছে হারল মেসি- নেইমার-এমবাপের পিএসজি

Date:

Share post:

ঘরের মাঠে ফের জয় অধরা পিএসজি-র। লিয়োনেল মেসি, নেইমার এবং  এমবাপের দল চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হারল। ঘরের মাঠে এই হার পিএসজিকে আরও কঠিন লড়াইয়ের সামনে ঠেলে দিল। কেননা দ্বিতীয় পর্বে তাদের খেলতে হবে বায়ার্নের ঘরের মাঠে। সেখানে অপ্রতিরোধ্য বায়ার্নকে হারানো অত্যন্ত কঠিন।

বায়ার্নের হয়ে একমাত্র গোলটি করেন কিংসলে কোমান।কাকতালীয়ভাবে পিএসজি-র যুব দল থেকেই বেড়ে উঠেছেন কোমান। এমনকী বেশ কয়েক বছর সিনিয়র দলে খেলেছেন। তিনিই দ্বিতীয়ার্ধে গোলটি করেন। তথ্য বলছে ২০২০-র চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বায়ার্ন-পিএসজি ম্যাচে কোমানই গোল করেছিলেন। এ বারও গোল করে জার্মান ক্লাবকে কোয়ার্টার ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে দিলেন তিনি।

এদিন মেসি এবং নেইমার শুরু থেকেই দলে ছিলেন। চলতি বছরের ঘরের মাঠে  পাঁচটি ম্যাচে হারল পিএসজি। প্রথমার্ধে পিএসজি ভাল খেললেও দ্বিতীয়ার্ধে বায়ার্ন চাপ বাড়াতে থাকে এবং গোলও পেয়ে যায়। আগামী ৮ মার্চ মিউনিখে দ্বিতীয় পর্বের খেলা।

বায়ার্নের কোচ জুলিয়ান নাগেলসম্যান বলেছেন, “প্রথম ২৫ মিনিট আমরা ভালই খেলেছি। মাঠে সেরা দলটাই জিতেছে। গুরুত্বপূর্ণ জয়, কিন্তু দ্বিতীয় পর্ব এখনও বাকি।” অনেকেই মনে করেছিলেন যে এই ম্যাচে চোটের কারণে এমবাপে খেলতে পারবেন না। কিন্তু দ্বিতীয়ার্ধে তিনি মাঠে নামতেই আক্রমণে ঝাঁঝ আসে  পিএসজির। নিজের ছন্দেই ছিলেন এমবাপে।

তাঁর করা গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ৭৪ মিনিটে তাঁর দুর্দান্ত শট বাঁচান বিপক্ষ গোলকিপার ইয়ান সমার। তবে শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি।সংযুক্তি সময়ে মেসিকে ট্যাকল করতে গিয়ে সরাসরি লাল কার্ড দেখেন বঁজামা পাভা।

যদিও ঘরের মাঠে হেরেও আত্মবিশ্বাসী এমবাপে মনে করেন, শেষ আটে ওঠা সম্ভব। ম্যাচের পর তিনি বলেছেন, ম্যাচের শেষ দিকটা মনে করুন। পিছিয়ে থেকেও আমরা লড়াই করেছি এবং ওদের উপর চাপ দিয়েছি। আশা করি দ্বিতীয় পর্বে দলের খেলোয়াড়রা নিজেদের নিংড়ে দেবে। এই ম্যাচে খেলার কথা ছিল না। কিন্তু সতীর্থদের সাহায্য করতেই মাঠে নামি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...