Saturday, April 4, 2026

বাংলার অনুশীলনে হাজির ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, কথা বললেন লক্ষ্মী-মনোজদের সঙ্গে

Date:

Share post:

আগামিকাল থেকে শুরু রঞ্জি ট্রফির ফাইনাল। ঘরের মাঠ ইডেনে খেলতে নামবে বাংলা। প্রতিপক্ষ সৌরাষ্ট্র। ৩৩ বছর পর আবারও জয়ের হাতছানি। তাও আবার ঘরের মাঠে। সেই আবেগেই ফুটছে শহরবাসী। বাদ গেলেন না ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাশও। এদিন বাংলার অনুশীলনের ফাঁকে ইডেনে আসেন ক্রীড়ামন্ত্রী। কথা বলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা, অধিনায়ক মনোজ তিওয়ারিদের সঙ্গে। মাঠে এসে উৎসাহিত করে গেলেন তিনি।

এদিন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাশ বলেন,” ৩৩ বছর পর ট্রফি জয়ের হাতছানি। আমার বিশ্বাস লক্ষ্মীর কোচিং এবং মনোজের অধিনায়কত্বে বাংলা রঞ্জি ট্রফি ঘরে তুলবে। এবার একটা ইতিহাস তৈরি হবে।”

বাংলার অধিনায়কের পাশাপাশি মনোজ তিওয়ারি বাংলার মন্ত্রী। একজন মন্ত্রীত্বের ভার সামলানোর পাশাপাশি খেলায় দুরন্ত পারফরম্যান্স মনোজের। মনোজের পারফরম্যান্সের প্রশংসা করেন ক্রীড়ামন্ত্রী। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন,” আমারতো মনে হয় গিনিস বুকে যাওয়া উচিত। কারণ একজন মন্ত্রী যিনি কিনা আবার দলের অধিনায়ক। আর আমরা যদি চ‍্যাম্পিয়ন হই, তাহলে মনোজের নাম গিনিস বুকে থাকা উচিত।”

আরও পড়ুন:রঞ্জি ফাইনালের আগে জোর প্রস্তুতিতে বাংলা, ফাইনালে দলে একাধিক বদল

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...