Monday, April 6, 2026

হায়দরাবাদের কাছে ম‍্যাচ হেরে কী বললেন বাগান কোচ জুয়ান ফেরান্দো?

Date:

Share post:

গতকাল হায়দরাবাদ এফসির কাছে ১-০ গোলে হারে এটিকে মোহনবাগান। এই হারের ফলে ১৮ ম‍্যাচে ২৮ পয়েন্ট পঞ্চম স্থানে জুয়ান ফেরান্দোর দল। ম‍্যাচ হেরে বাগান কোচ বলেন, তিন পয়েন্ট হারানোটা খুবই হতাশাজনক।

ম‍্যাচ শেষে জুয়ান সাংবাদিক সম্মেলনে,”আমাদের এতজন ফুটবলার চোট-আঘাতে জর্জরিত যে, পরিকল্পনা বদলাতে হয়। হায়দরাবাদকে অভিনন্দন দ্বিতীয় স্থান সুনিশ্চিত করার জন্য। ওগবেচে সত্যিই অসাধারণ ফুটবলার। ওই সময়ে গোল খেলে ম্যাচে ফেরা কঠিন হয়ে যায়। তিন পয়েন্ট খোয়ানোটা খুবই হতাশাজনক। তবে হায়দরাবাদ যে যথেষ্ট ভালো দল, তা তো মেনে নিতেই হবে। ওরা দু’মরশুম ধরে সবাই একসঙ্গে খেলছে। ওদের মধ্য বোঝাপড়া, তালমেল সব কিছুই ভাল। ”

এখানেই না থেমে জুয়ান আরও বলেন,”আজ আমাদের হাতে ১৯-২০ জন ফুটবলার ছিল। শুভাশিস, হুগো, কার্লকে পাইনি। আরও কত চোট-আঘাত আগে লেগেছে, তাও মনে করুন। চোট পাওয়া খেলোয়াড়দের নিয়ে কার্যত আরও একটি দল গড়ে ফেলা যায়। একটা দলকে নিয়ে প্রস্তুতি সারার পর ৬-৭জন চোটের জন্য যদি বসে যায়, তা হলে কার্যত অন্য দল নিয়ে খেলতে হয়। কিন্তু ফুটবল এমনই।”

টানা তিনটি ম্যাচের একটিতেও কোনও জয় নেই সবুজ-মেরুনের। এই নিয়ে তিনি বলেন, “ড্রেসিংরুমে আমরা আলোচনা করছিলাম যে, এখন পরবর্তী ম্যাচে মনোনিবেশ করতে হবে। আমাদের পরিস্থিতি কঠিন, আরও চারটে দল আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, এসব ভেবে শক্তিক্ষয় করার কোনও মানে হয় না। আমাদের হাতে মাত্র দু’-তিনদিন আছে। পরের ম্যাচ শনিবার। সমর্থকদের আমরা হতাশ করেছি। কিছু কিছু সময় চোট-আঘাতের সমস্যার জন্য আমরা সাফল্য পাইনি। এটা আমাদের দুর্ভাগ্য। এরকম কঠিন সময়ে ঘুরে দাঁড়ানোর ক্ষমতার প্রমাণ দিতে হবে।”

আরও পড়ুন:বাংলার অনুশীলনে হাজির ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, কথা বললেন লক্ষ্মী-মনোজদের সঙ্গে

 

 

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...