Friday, April 3, 2026

মধ্যরাতে ভূ*মিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স! কম্পনের মাত্রা ৬.১

Date:

Share post:

ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য ফিলিপিন্সের একাংশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও কিছু জানা যায়নি।তবে শক্তিশালী ভূমিকম্পের পর আফটারশকের আশঙ্কা করা হচ্ছে।তবে এখনও পর্যন্ত সুনামির সতর্কতা জারি হয়নি।

আরও পড়ুন:ভূমিকম্পে ভৌগোলিক অবস্থান বদল তুরস্কের! চিন্তায় ভূবিজ্ঞানীরা

মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, বুধবার মধ্য রাতে ভূমিকম্প হয় মধ্য ফিলিপিন্সে।জানা গিয়েছে স্থানীয় সময় রাত দুটো নাগাদ কেঁপে ওঠে মধ্য ফিলিপিন্সের মাসবেত প্রদেশ। ভূমিকম্পের উৎসস্থল নিকটবর্তী গ্রামের থেকে ১১ কিলোমিটার দূরে। এর আগে ফেব্রুয়ারির শুরুতেও ভূমিকম্প হয়েছিল দক্ষিণ-পূর্ব ফিলিপিন্সে। সেই সময়ও রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১।

সম্প্রতি বিধ্বংসী ৭.৮ মাত্রার ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তুরস্ক এবং সিরিয়া। দুই দেশ মিলিয়ে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৪১ হাজার, আহত বহু। ঘরছাড়া হাজারও বাসিন্দা। অগুনতি মানুষকে ঠাঁই নিতে হয়েছে ত্রাণশিবিরে। উদ্ধারকাজে এবং ত্রাণসামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বহু দেশ।

 

 

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...