Monday, April 6, 2026

দোলের আগেই সুখবর ! ভেষজ আবির তৈরিতে বিশেষ প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পুরুলিয়া মাটিতে দাঁড়িয়ে ভেষজ আবির (Herbal Colour) তৈরিতে উৎসাহ দিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) দশ লক্ষ টাকার প্রকল্পের ঘোষণা করলেন। বৃহস্পতিবার পুরুলিয়ার (Purulia) হুটমুড়ায় তিনি জানান, রাজ্য সরকার (Government of West Bengal) আগেই ভেষজ আবির তৈরিতে জোর দিয়েছে। যত দিন যাচ্ছে এই আবিরের দিকে মানুষের আগ্রহ বাড়ছে, তাই এবার এই শিল্পে আরো বেশি জোর দিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী (CM)।

সামনেই রঙের উৎসব। ভাইরাস ব্যাকটেরিয়ার দাপট এড়াতে মানুষকে ভেষজ পদার্থ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। দোলের (Holi) সময় গোটা রাজ্যেই ভেষজ আবিরের চাহিদা থাকে তুঙ্গে। মূলত ফুলের পাপড়ি থেকে বিশেষ পদ্ধতিতে কোনো রকম ক্ষতিকারক রাসায়নিক ছাড়াই তৈরি করা হয় এই আবির। আরও বেশি করে যাতে এই আবির তৈরি হয় এবং যত বেশি সংখ্যক মানুষের কাছে যাতে পৌঁছয় তার জন্য দশ লক্ষ টাকার বিশেষ প্রকল্প হচ্ছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি পুরুলিয়াবাসী।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...