Monday, April 6, 2026

অসমের জোরহাটে বিধ্বং*সী আগু*ন! পুড়ে ছাই ১৫০-র বেশি দোকান

Date:

Share post:

অসমের (Assam) জোরহাটের (Jorhat) চকবাজার এলাকায় বিধ্বংসী আগুন। জানা গিয়েছে, ইতিমধ্যে আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে ১৫০-এরও বেশি দোকান। তবে দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের ২৫টি ইঞ্জিন পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে। তবে পুলিশ সূত্রে খবর, শর্ট সার্কিট (Short Circuit) থেকেই আগুন লাগে এবং তা ধীরে ধীরে ভয়াবহ আকার নেয়।

স্থানীয় সূত্রে খবর, চকবাজার এলাকায় একটি দোকানে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। তবে এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন ভয়াবহ আকার নেয়। তবে বৃহস্পতিবার মধ্যরাতে বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে যায়। আর সেইসময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রশাসন সূত্রে খবর, ভয়াবহ আগুনে বিপুল পরিমাণ জামাকাপড় ও খাবারদাবার নষ্ট হয়ে গিয়েছে।

উল্লেখ্য, দুমাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল জোরহাটে। গত ডিসেম্বরেই মারওয়ারি পট্টি এলাকায় আগুন লেগে একাধিক দোকান নষ্ট হয়ে যায় বলে খবর।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...