Friday, June 26, 2026

প্রধানমন্ত্রী হতে চাই না: সমর্থকদের শ্লোগানে আপত্তি জানালেন নীতীশ

Date:

Share post:

২০২৪, লোকসভা নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই কোমর বেধে নেমে পড়েছে দেশের সব রাজনৈতিক দল। বিরোধীদের তরফে প্রধানমন্ত্রী মুখ কে হবে তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। তবে এই তালিকা থেকে নিজেকে একেবারেই সরিয়ে নিলেন বিহারের(Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার(Nitish Kumar)। ‘প্রধানমন্ত্রী(Prime Minister) হতে চাই না’, জানিয়ে কর্মী সমর্থকদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মুখ হিসেবে তাঁর নামে যেন শ্লোগান না দেওয়া হয়।

বিজেপির সঙ্গ ছেড়ে বর্তমানে পুরানো সঙ্গী আরজেডির হাত ধরেছেন জেডিইউ সুপ্রিমো। একইসঙ্গে বিহারে কংগ্রেসও রয়েছে এই জোট সরকারে। বিজেপি সঙ্গ ত্যাগের পর গেরুয়া শিবিরের বিরুদ্ধে লাগাতার সুর চড়িয়ে গিয়েছেন নীতীশ। স্পষ্ট জানিয়েছেন ২০২৪ সালে বিজেপিকে কেন্দ্রের গদি থেকে সরানোই তাঁর লক্ষ্য। এরপরই জল্পনা শুরু হয় মুখ্যমন্ত্রী থেকে এবার দিল্লির সিংহাসনের দৌড়ে নাম নাম লিখিয়েছেন নীতীশ। তাঁকে এবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে শ্লোগান দিতে দেখা গিয়েছে জেডিইউ সমর্থকদের।

তবে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নামতে নীতীশ যে একেবারেই রাজি নন সেকথা স্পষ্ট করে দিলেন বৃহস্পতিবার। নীতীশ নিজেই জানিয়ে দিলেন, তিনি প্রধানমন্ত্রী হতে চান না। জানাচ্ছেন, “আমি ওদের বলেছি এরকম স্লোগান না দিতে। আমার কোনও ইচ্ছে নেই প্রধানমন্ত্রী হওয়ার।” বিজেপিকে গদিচ্যুত করতে নীতীশ কুমার চান ফ্রন্ট গড়তে। কিন্তু কোনও তৃতীয় ফ্রন্ট নয়। তিনি সাফ বলে দিয়েছেন, বিজেপিকে হারাতে একটাই প্রধান ফ্রন্ট তৈরি করতে হবে। জানিয়েছেন, সমমনস্ক দলগুলিকে এক ছাতার তলায় আনতে পরিশ্রম করে চলেছেন তিনি নিজেই। কিন্তু সেই জোটের মুখ হয়ে তিনি যে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন না, সেটা এবার সটান জানিয়ে দিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...