Thursday, June 25, 2026

গ্রেফ*তার সঞ্জয় সিং! জগদ্দল থানার সামনে বিক্ষো*ভ অনুগামীদের

Date:

Share post:

অবশেষে গ্রেফতার (Arrest) ব্যারাকপুরের (Barrackpore) সঞ্জয় সিং (Sanjay Singh)। বৃহস্পতিবারই রাতেই তাঁকে গ্রেফতার করে জগদ্দল থানার পুলিশ (Jaggadal Police)। তাঁকে প্রথমে থানায় ডেকে আটক করে রাখে পুলিশ। তারপরে শুক্রবার গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার শ্যামনগরের এক্সাইড কারখানায় গন্ডগোলের ঘটনায় সংগঠনের ওয়ার্কিং প্রেসিডেন্ট (Working President) সঞ্জয় সিংকে গ্রেফতার করেছে পুলিশ।

তবে এই গন্ডগোলের ঘটনায় আগেই ২ জনকে গ্রেফতার করা হয়েছিল। আর তার কিছু সময় পরেই রাতের দিকে ব্যারাকপুরের সঞ্জয়কে গ্রেফতার করে জগদ্দল থানার পুলিশ। ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকেই থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন সঞ্জয়ের অনুগামীরা।

উল্লেখ্য, বিগত এক সপ্তাহ ধরে উত্তর ২৪ পরগনার শ্যামনগরের এক্সাইড কারখানায় দুটি শ্রমিক সংগঠনের বিবাদ চরম আকার নেয়। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় র‍্যাফ। বৃহস্পতিবার রাত থেকেই সেখানে পাহারায় রয়েছে জগদ্দল থানার পুলিশ। এই ঘটনায় যে ২ জনকে আগে গ্রেফতার করা হয়েছিল পরে অবশ্য তাঁরা জামিনে ছা়ড়া পেয়ে যান। এরপরই বৃহস্পতিবার রাতেই থানায় ডেকে পাঠান হয় সঞ্জয়কে। রাতে তাঁকে আটক করে রাখা হয় বলে খবর। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়েছে। থমথমে পরিবেশ রয়েছে এলাকায়।

 

 

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...