Thursday, June 25, 2026

‘এক পথে’ বাঁধা পড়বে উত্তর থেকে দক্ষিণ: বাঁকুড়ায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের সড়ক উন্নয়নের ক্ষেত্রে জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়  (Mamata Banerjee)। এবার উত্তর থেকে দক্ষিণ এক পথে বাঁধবেন মুখ্যমন্ত্রী। শুক্রবার, বাঁকুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন  নতুন হাইওয়ে তৈরি করছে রাজ্য। তার জন্য মোট ৩ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সংযোগকারী রাস্তা তৈরি করছে রাজ্য। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে শুরু হয়ে সড়ক জয়রামবাটি-কামারপুকুর থেকে বর্ধমানের মধ্য দিয়ে মোরগ্রাম হয়ে সোজা চলে যাবে উত্তরবঙ্গে। মুখ্যমন্ত্রীর মতে, এটা বাঁকুড়ার প্রাপ্তি। এই সড়ক পথ চালু হয়ে গেলে, জঙ্গলমহল তথা উত্তরবঙ্গে পর্যটনের নতুন দিগন্ত খুলে যাব। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘোষণা মাস্টারস্ট্রোক বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- শিবসেনার নাম ও প্রতীক হারালো ঠাকরে পরিবার, শিন্ডের পক্ষ নিল নির্বাচন কমিশন

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...