Tuesday, April 7, 2026

ফের প্রশংসিত বাংলা! মিলল ক্ষুদ্র ও মাঝারি শিল্পে একাধিক কেন্দ্রীয় পুরস্কার

Date:

Share post:

ফের বাংলার (Bengal) মুকুটে নয়া পালক। কেন্দ্রের দরবারে ফের সম্মানিত হতে চলেছে পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম (West Bengal Small Industries Development Corporation Limited)। জানা গিয়েছে, এবার বাংলার ঝুলিতে আসছে একটা নয়, তিন তিনটে পুরস্কার। এর আগে বাংলার ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প পেয়েছিল ‘স্কচ অ্যাওয়ার্ড’ (Scotch Award)। ফের সম্মানিত হতে চলেছে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প।

Press Release

জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রক থেকে তিনটে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে রাজ্যের ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমকে। রাজ্য পিএসইউ লিডারশিপ অ্যাওয়ার্ড, ইমার্জিং টেকনোলজি ও নেশন বিল্ডিং–এই তিনটি ক্যাটেগরিতে পুরস্কার দেওয়া হচ্ছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র এই পুরস্কার রাজ্যের হাতে তুলে দেবেন।

শুক্রবার WBSIDCL-এর ম্যানেজিং ডাইরেক্টর নিখিল নির্মল বলেন, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন হচ্ছে। শিল্প প্রযুক্তি আরও উন্নত করা, অপারেটিং মডেল তৈরির মাধ্যমে ডিজিটাল অর্থনীতিকে আরও উন্নত পর্যায়ে পৌঁছে হবে। পাশাপাশি ভবিষ্যতে এই শিল্প সংস্থাগুলোকে অনলাইনেও অনেক সুবিধা দেওয়া সম্ভব হবে।

 

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...