Saturday, April 4, 2026

Weather Update : বৃষ্টি ভিজল কলকাতা, দিনভর আকাশে শনির দশা!

Date:

Share post:

শনিবারের সকালে সূর্যোদয়ের আশা করেনি বঙ্গ। শুক্রবারেই বলা হয়েছিল ঘূর্ণাবর্ত (Cyclone) সৃষ্টি হওয়ায় কিছুটা হলেও আবহাওয়ার (Weather) পরিবর্তন হবে উইকেন্ডে। আজ সকাল থেকেই সেই আভাস মিলল। হাওয়া অফিসের (Alipore Weather Department) পূর্বাভাস অনুযায়ী আজ, শনিবার ১৮ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি, সোমবার পর্যন্ত পশ্চিম হিমালয়ে (West Himalayan Range)বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইমতো সকাল থেকে শুরু হয়েছে টিপটিপ বৃষ্টি কলকাতাসহ দক্ষিণবঙ্গে (Rain in South Bengal) ।

শীত বিদায় নিয়ে যখন চারপাশে আলোচনা তখনই জেলায় জেলায় বৃষ্টির দেখা মিলল। বৃষ্টির জেরে এদিন দৃশ্যমানতা কমে দাঁড়িয়েছে ৮০ মিটারের কাছাকাছি।দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও বৃষ্টি হয়েছে বিক্ষিপ্ত ভাবে। সকাল থেকে দফায় দফায় বৃষ্টি ভিজেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার জয়নগরের বিস্তীর্ণ এলাকা। ক্যানিংয়ে হালকা বৃষ্টি, গোসাবাতেও সেই একই ছবি। আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার থেকে রাতের তাপমাত্রা ২১ ডিগ্রির আশেপাশে থাকবে। দিনের তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। ফলে অফিসিয়াল ভাবে এবছরের মত বিদায় নেবে শীত মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে কুয়াশা থাকবে। তবে সমতলে তেমন কুয়াশার দাপট থাকবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিসের ।

আবহাওয়ার খামখেয়ালীপনায় বাড়ছে রোগ জীবাণুর দাপট। অ্যাডিনো ভাইরাসের জেরে শিশুদের নিয়ে বাড়ছে চিন্তা । বয়স্করাও রেহাই পাচ্ছেন না এই রোগ থেকে। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে জরুরি ভিত্তিতে বৈঠক করেছেন স্বাস্থ্য সচিব।

 

Related articles

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...