Saturday, April 4, 2026

দিলীপ ঘোষকে গ্রেফতারের দাবিতে বিজেপিকে তোপ কুণালের

Date:

Share post:

বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের গ্রেফতারের দাবি তুললেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি প্রশ্ন তোলেন, যার বাড়িতে নিয়োগ দুর্নীতির কিং পিন প্রসন্ন রায়ের দলিল পাওয়া যায় তিনি এত বড় বড় কথা বলেন কোন মুখে ? তাকে তো আগে সিবিআইয়ের গ্রেফতার করা উচিত।

এমনকী এদিন ফের কুণাল বলেন, সিবিআইয়ের এফআইআরে নাম আছে শুভেন্দু অধিকারীর।তাকে তো গ্রেফতার করা হচ্ছে না ? কাকে গ্রেফতারের কথা বলছেন দিলীপ ঘোষ ? কী বাকি রেখেছেন তারা ? অভিষেকের স্ত্রী থেকে অন্যান্য আত্মীয়া, এমনকী তাঁর শিশুপুত্রকে নিয়েও রাজনীতি করেছেন। কুৎসা করে বিজেপি নেতারা টুইট করেন। আগে দিলীপ ঘোষকে গ্রেফতার করে প্রসন্ন রায়ের সঙ্গে তার কোন যোগাযোগ তা খুঁজে বার করুক সিবিআই। কুণাল এদিন ফের স্মরণ করিয়ে দেন, দিলীপ ঘোষ মুখে বড় বড় কথা বলেন। রাজ্য সরকারের সব প্রকল্প নাকি খারাপ। অথচ তার বাড়ির লোকই রাজ্যের প্রকল্পের সুবিধা নেন।

এরই পাশাপাশি বিজেপিকে কটাক্ষ করে কুণাল বলেন, বিজেপির আবার পাড়ায় পাড়ায় কর্মসূচি ! যাদের সাংগঠনিক কমিটি তৈরি করার জন্য লোক খুঁজতে হয় তারা নাকি পাড়ায় পাড়ায় কর্মসূচি করবেন। বিজেপির পাড়ায় পাড়ায় কর্মসূচি তো গরুর গাড়ির হেডলাইট।

একই সঙ্গে কুণাল বলেন, ডিএ নিয়ে যারা আন্দোলন করছেন অবশ্যই আন্দোলন করার অধিকার আছে তাদের। তবে জনজীবনকে ব্যাহত করে সেই আন্দোলন করা ঠিক নয়। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সম্পূর্ণ প্রশাসনিক। এদিন তিনি বলেন, যারা আন্দোলন করছেন তারা নিশ্চয়ই জানেন যে কেন্দ্রীয় সরকার রাজ্যের বিপুল টাকা বকেয়া রেখেছে। আন্দোলনকারীদের উদ্দেশে কুণালের প্রশ্ন, আপনারা যেমন ডিএ নিয়ে বলছেন তেমন কেন্দ্র যাতে বকেয়া টাকা দেয় সেই দাবিটা তুলতে অসুবিধা কোথায় ? তাঁর স্পষ্ট কথা, আসলে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে এই আন্দোলন এমনই অধিকাংশ মহল মনে করছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী সর্বতোভাবে চেষ্টা করছেন। সরকারের উপর আস্থা রাখুন।কেন্দ্রের কাছে এত বকেয়া থাকা সত্ত্বেও সরকার যতটা সম্ভব দায়িত্ব পালন করছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...