Friday, April 3, 2026

ডাম্পারের সঙ্গে বাসের মুখোমুখি সং*ঘর্ষে উল্টে গেল যাত্রীবাহী বাস! আ*হত কমপক্ষে ১৫

Date:

Share post:

সপ্তাহের শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। মালবাহী ডাম্পারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে উল্টে যায় বাসটি।প্রাথমিকভাবে জানা গেছে,বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে অনেকেই আহত হয়েছেন। ইতিমধ্যেই ১৫ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পলাতক লরির চালক।

আরও পড়ুন:কল্যাণীতে পুলিশের গাড়ি উল্টে ভা*ঙচুর চলল, কেন জানেন?
আজ সকাল সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার চাঁদপুর এলাকায় পেট্রোল পাম্পের সামনে। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থেকে হাওড়ার অভিমুখে যাচ্ছিল বাসটি। উল্টোদিক থেকে আসছিল একটি পণ্যবাহী ডাম্পার। কাছাকাছি আসতেই ডাম্পারটি বাসটিকে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে উল্টে যায় যাত্রীবাহী বাসটি। উদ্ধারকাজের জন্য ছুটি আসেন স্থানীয়রা। আহতদের ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ।লরির চালকের খোঁজ শুরু করেছে তারা। তবে দুর্ঘটনায় এখনও কোনও হতাহতের খবর মেলেনি।

ঘটনা প্রসঙ্গে বাস চালক জানান, “আমি বাস চালাচ্ছিলাম। পেট্রোল পাম্প থেকে উঠে ডাম্পার সামনে এসে ধাক্কা মারে। আমার হাতে লেগেছে। বাসে ৬০ জন ছিল। গোয়ালতোড় থেকে হাওড়া যাচ্ছিল।”ডাম্পারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে উল্টে গেল যাত্রীবাহী বাস! আ*হত কমপক্ষে ১৫।

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...