Saturday, April 4, 2026

জাদেজা-অশ্বিনের বোলিং প্রশংসায় মহারাজ

Date:

Share post:

দিল্লিতে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে জয় পায় ভারত। সৌজন্যে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের দুরন্ত বোলিং। বল হাতে একাই সাত উইকেট নেন জাদেজা। তিন উইকেট নেন অশ্বিনের। টিম ইন্ডিয়ার এই জয়ে এবং দলের এই মারকাটারি বোলিং-এ উচ্ছ্বসিত ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। টুইটারে দলের প্রশংসা করেছেন তিনি।

মহারাজ টুইটারে লেখেন,” অবাক নই ভারতের এই টেস্ট জয়ে, ভারতীয় দলকে শুভেচ্ছা জানাই। ঘূর্ণি পিচে প্রতিপক্ষের থেকে ওরা অনেক ভালো ব্যাট ও বল করে।”

মাত্র আড়াই দিনেই দ্বিতীয় টেস্টে জয় তুলে নেয় ভারতীয় দল। তৃতীয় দিনের শুরুতে অস্ট্রেলিয়া রান ছিল এক উইকেট হারিয়ে ৬৫ রান। সেখান থেকে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের দুরন্ত বোলিং-এ ১১৩ রানে অজিদের গুটিয়ে দেয় তারা। জবাবে ব‍্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামার আগে ধাক্কা অজি শিবিরে, চোটের জন‍্য ছিটকে গেলেন এই তারকা পেসার

 

 

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...