Monday, April 6, 2026

ব‍্যাট হাতে ব‍্যর্থ, কে এল রাহুলের ফর্ম নিয়ে এবার মুখ খুললেন দ্রাবিড়

Date:

Share post:

দীর্ঘদিন ধরে ব‍্যাটে রান নেই কে এল রাহুলের। চলতি অস্ট্রেলিয়া সিরিজে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। আর এবার রাহুলের খারাপ পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। বললেন, খারাপ ফর্ম থেকে বেরোনোর রাস্তা নিজেকেই বেছে নিতে হবে রাহুলকে।

সাক্ষাৎকারে দলের কোচ দ্রাবিড় বলেন,”এই ধরনের পিচে খেলার সময় ব্যাটারকেই রান করার পথ খুঁজে বার করতে হবে। সবার ব্যাট করার ধরন আলাদা। সবার রান করার ধরনও আলাদা। একজনকে নিয়ে পড়ে থাকলে তো আমার হবে না। দলে আরও ক্রিকেটার রয়েছে। সবার দিকে খেয়াল রাখতে হবে। কারণ, এই সিরিজ আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ।”

এখানেই না থেমে দ্রাবিড় আরও বলেন,” আমার মনে হয় নিজের উপর ওকে বিশ্বাস রাখতে হবে। এই সময় প্রত্যেক ক্রিকেটারের জীবনে আসে। ব্যাটিংয়ের টেকনিক নিয়ে বিশেষ কিছু শেখানোর নেই। কঠিন সময়ের বিরুদ্ধে লড়তে আপনি মানসিক ভাবে কতটা তৈরি তার উপরেই সবটা নির্ভর করে।”

খারাপ ফর্ম থাকলেও এখনই রাহুলের ওপর দিয়ে আস্থা হারাতে নারাজ দ্রাবিড়। রাহুলের উপরে  ভরসা এখনও রয়েছে বলে জানান তিনি। এই নিয়ে দ্রাবিড় বলেন, “দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডে রাহুলের শতরান রয়েছে। আমার বিশ্বাস খারাপ সময় থেকে কাটিয়ে ওঠার ক্ষমতা রাহুলের আছে। তবে সেটা ওকে নিজেকেই করতে হবে। আশা করছি রাহুল সেটা পারবে।”

আরও পড়ুন:ধাক্কা অজি শিবিরে, ভারতের বিরুদ্ধে বাকি দুই টেস্ট থেকে ছিটকে গেলেন ওয়ার্নার

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...