Sunday, March 15, 2026

পরীক্ষকরাই জানেন না ইংরাজি! হতবাক বিচারপতি গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

রাজ্যের প্রাথমিক স্কুলের শিক্ষক পদে নিয়োগের জন্য অ্যাপটিটিউড টেস্টে (Test) নিতে আসা ইন্টারভিউয়াররাই জানেন না কীভাবে সেই পরীক্ষা নিতে হয়! এমনকী, তাঁরা ইংরাজিও বোঝেন না। এই তথ্য জেনে স্তম্ভিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)।

মঙ্গলবার, ২০১৪ এর প্রাথমিক প্রার্থীদের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট গ্রহণকারী অর্থাৎ পরীক্ষকদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানেই এই বিষয়টি প্রকাশ্যে আসে যা দেখে ফের ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জেলার মুখে শিক্ষা কমিশন নিযুক্ত ৩০ জন জানালেন, অ্যাপটিটিউড টেস্ট বিষয়টা তাঁদের কাছে স্পষ্ট নয়। যাঁরা শিক্ষক নিয়োগের পরীক্ষায় ইন্টারভিউ নিচ্ছেন, তাঁদের জ্ঞানের বহর দেখে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি। পরীক্ষকদের একজনই নাকি প্রথমেই জানিয়ে দেন, তিনি ইংরেজি জানেন না। বাংলায় তাঁকে প্রশ্ন করতে হবে। শুনে হতবাক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, পরীক্ষকদের বিদ্যার দৌড় নিয়েই।

আরও পড়ুন- থেমে গেল মোহিনীআট্টমের ছন্দ, প্রয়াত নৃত্যশিল্পী ডাক্তার কনক রিলে

 

 

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...