Saturday, March 28, 2026

ফুটবলারদের ঘুম ভাঙাতে রাতে হোটেলের সামনে তাণ্ডব,মুখ পুড়ল লিভারপুলের

Date:

Share post:

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুল দু’বার হেরেছে রিয়াল মাদ্রিদের কাছে।যদিও এ বার প্রি-কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি দুই দল।বলা যেতে পারে দুই দলের সমর্থকদের মধ্যে সম্পর্ক আদায় কাঁচকলা। পুরনো শত্রুতার জেরে প্রতিশোধ নেওয়ার ফন্দি খুঁজছিলেন লিভারপুলের সমর্থকরা।যার নিট ফল, ম্যাচের আগের রাতে বিপক্ষের ফুটবলারদের উত্যক্ত করতেও পিছপা হলেন না। কিন্তু পুরোটাই বুমেরাং হয়ে যাবে কেউ ভাবতে পারেনি। ঘরের মাঠে গুনে গুনে লিভারপুলকে পাঁচ গোল দিল রিয়েল মাদ্রিদ।

কী করেছেন লিভারপুল সমর্থকরা ? ম্যাচের আগের দিন সোমবার রাত ২টোর সময় রিয়াল মাদ্রিদের হোটেলের বাইরে হাজির হন কয়েকশো সমর্থক। ফাটাতে থাকেন একের পর এক আতসবাজি। আর এক দল দেদার বাজাতে থাকেন ঢোল ।এর সঙ্গে চিৎকার-চেঁচামেচি তো ছিলই।উদ্দেশ্য ছিল একটাই, ফুটবলারদের ঘুম যাতে ভেঙে যায় এবং মনঃসংযোগে বিঘ্ন ঘটে। তবে এত কিছু করেও শেষ রক্ষা হয়নি। দু’গোলে পিছিয়ে পড়েও রিয়াল দুর্দান্ত ভাবে ম্যাচে ফিরে আসে।

এর আগেও বহুবার দুই দলের সমর্থকরা একে অপরের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েছেন। গত বছর প্যারিসের ফাইনালে হারের পর উন্মত্তের মতো আচরণ করতে থাকেন লিভারপুল সমর্থকরা। ফ্রান্সের পুলিশকে কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি সামাল দিতে হয়। এ দিনও ম্যাচের পর রিয়ালের বাসের উদ্দেশে প্লাস্টিকের বোতল ছুড়তে দেখা গিয়েছে কিছু লিভারপুল সমর্থককে।

মঙ্গলবার ১৩ মিনিটের মধ্যে লিভারপুল দু’গোলে এগিয়ে যাওয়ায় অনেকেই মনে করেছিলেন, ম্যাচ একপেশে হতে চলেছে। রিয়াল প্রথমার্ধেই সমতা ফেরায়। দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মধ্যে ৫-২ এগিয়ে যায়।এরপর লিভারপুল আর ম্যাচে ফিরতে পারেনি।

 

Related articles

সংক্রমণে আক্রান্ত সাবা, কাজ ফেলে হাসপাতালে শয্যাশায়ী প্রেমিকার পাশে হৃতিক

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা হৃতিক রোশনের (Hrithik Roshan) প্রেমিকা সাবা আজাদ(Saba Azad) । ভয়ংকর সংক্রমণে...

তৃণমূলের অভিযোগ! চাপে পড়ে বিজেপি নেত্রীর স্বামীকে পুলিশ পর্যবেক্ষক থেকে সরাল কমিশন, বদল আরও ৫ জন

মালদহে পুলিশ পর্যবেক্ষক হিসাবে বিহারের বিজেপি (BJP) নেত্রীর স্বামীকে নিয়োগ করা হয়েছিল। এই নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছিল শাসকদল...

বিজেপি করেছে: রঘুনাথগঞ্জের অশান্তিতে সরাসরি আক্রমণ মমতার

শান্তিপূর্ণ রামনবমী পালন ভেস্তে দেওয়ার বহু চক্রান্ত বিভিন্নভাবে রাজ্যে হয়েছে। তবে মুর্শিদাবাদে স্পষ্ট হয়ে গিয়েছে কীভাবে চক্রান্ত করে...

ঝড়বৃষ্টিতে সামান্য কমলো তাপমাত্রা, শনিতেও দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস!

কোথাও বাড়ির চালে গাছ পড়ে আহত একাধিক, কোথাও আবার গাছের ডাল ভেঙে বন্ধ রাস্তা -শুক্রবার মধ্যরাতের ঝড় বৃষ্টির...