Saturday, June 20, 2026

পান্ডুয়ায় শ্যু*টআউটের ঘটনায় ধৃতকে আদালতে পেশ

Date:

Share post:

পান্ডুয়ার জিটি রোডে মর্মান্তিকভাবে শ্যুটআউটের ঘটনায় ধৃত বিশাল সিংকে বুধবার চুঁচুড়া আদালতে পেশ করা হবে।যদিও এই ঘটনায় অভিযুক্ত আরও তিনজনের এখনও কোনও খোঁজ মেলেনি।তাঁদের হদিশ পেতে ও অস্ত্র উদ্ধারের জন্য গ্রেফতার বিশালকে নিজেদের হেফাজতে রেখে জেরা করতে চায় পুলিশ।

আরও পড়ুন;স্করপিও গাড়ি থেকে নামিয়ে বুকে-মাথায় গু*লি! নি*হত ১
পুলিশ জানিয়েছে শ্যুটআউটের ঘটনায় গ্রেফতার বিশাল বিহারের আরার বাসিন্দা। তার বিরুদ্ধে খুন ও ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেছে পান্ডুয়া থানার পুলিশ। মঙ্গলবার পান্ডুয়া থেকে মগড়া থানায় ধৃত বিশালকে নিয়ে এসে দফায় দফায় জেরা করা হয়।তবে কী কারণে খুন তা এখনও স্পষ্ট নয়। আরও জেরার জন্য এখন তাকে পুলিশি হেফাজতে নেওয়ার আর্জি জানান হবে বলে খবর।

প্রসঙ্গত , মঙ্গলবার সাত সকালে পান্ডুয়ার বোরাগড়ি এলাকায় জিটি রোডের উপর গাড়ি থেকে নামিয়ে মাথায়, বুকে ও পেটে গুলি করে খুন করা হয় গাড়িচালক উদয়ন বিশ্বাসকে। পূর্ব বর্ধমানের কালনা গেট খাঁপুকুর পূর্বপাড়ার বাসিন্দা উদয়ন তাঁর আট সিটের গাড়ি ভাড়া খাটাতেন। নিজেই চালাতেন সেই গাড়ি। অন্যদিনের মতোই মঙ্গলবার সকালে বর্ধমান স্টেশন লাগোয়া গাড়ির স্ট্যান্ডে ভাড়ার অপেক্ষায় ছিলেন। এই সময় চার দুষ্কৃতী ব্যান্ডেল যাওয়ার জন্য তাঁর গাড়ি ভাড়া করে। বর্ধমান-হুগলি সীমানায় পান্ডুয়ার বোরাগড়ির কাছে উদয়নকে গাড়ি থেকে নামিয়ে গুলি করে খুন করে চম্পট দেয় তিনজন। যদিও পুলিশের জালে ধরা পড়ে যায় এক দুষ্কৃতী। তাকে গ্রেফতার করে জেরা করছে পুলিশ। বাকি তিনজনকে গ্রেফতার করতে মরিয়া হয়ে উঠেছে পুলিশ।কী কারণে এই খুন তারও খোঁজ চালাচ্ছে পুলিশ।

 

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...