Tuesday, March 24, 2026

চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের স্বপ্ন বাঁচিয়ে রাখার কারিগর লুকাকু !

Date:

Share post:

বদলি হিসেবে মাঠে নামেছিলেন রোমেলু লুকাকু। আর তার গোলেই পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের সম্ভাবনা দুর্দান্ত ভাবে বাঁচিয়ে রাখল ইন্টার মিলান। ঘরের মাঠে শেষ ষোলোর প্রথম লেগে পোর্তোকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার। ম্যাচের ৮৬ মিনিটে জয়সূচক গোলটি পেয়েছে তারা।

সান সিরোতে ইন্টার মিলান আধিপত্য বিস্তার করে খেলেছে। সুযোগ পেয়েছিল পোর্তোও। তবে ম্যাচের অধিকাংশ সময় কখনো নিজেদের ফিনিশিং ব্যর্থতায় আবার কখনো প্রতিপক্ষ গোলরক্ষকের নৈপুণ্যে গোল পায়নি তারা।
শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষ হওয়ার ৪ মিনিট আগে গোল করে ইন্টারের মুখে হাসি ফুটিয়েছেন বেলজিয়ান তারকা লুকাকু।
তবে পোর্তোকে রুখে দেওয়ার কৃতিত্ব দিতে হবে ইন্টার গোলরক্ষক আন্দ্রে ওনানাকে। পোর্তোর জাইদু সুনাসিও এবং মেহদি তারেমির দারুণ দুটি প্রচেষ্টা ফিরিয়ে দিয়েছেন ওনানা। ম্যাচে পোর্তোর অবশ্য বিপর্যয় বেড়েছে আরও একটি কারণে। লুকাকুর লক্ষ্যভেদের আগেই ১০ জনের দলে পরিণত হয় পোর্তো। লাল কার্ড দেখে মাঠ ছাড়ে ওতাবিও।
এর আগে এডিন জেকোর বদলে লুকাকু মাঠে নামেন ম্যাচের ৫৮ মিনিটে। লুকাকু মাঠে নামতেই ম্যাচের চেহারা বদলে। যার ফল আসে ৮৬ মিনিটে। লুকাকুর প্রথম চেষ্টা পোস্টে লেগে ফিরে আসার পর দ্বিতীয় প্রচেষ্টায় লক্ষ্যভেদ করেন সাবেক চেলসি তারকা। আর তাঁর এই গোলই এখন ইন্টারকে শেষ আটে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছে।
গোল করে দলের জয় নিশ্চিত করলেও, একক কৃতিত্ব নিতে চান না লুকাকু তিনি বলেন, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জয়। আমি ব্যক্তিবাদী নই। আমার মনোযোগ থাকে ইন্টারের জন্য সেরাটা দেওয়াতে। আমি দলের জয়ে আনন্দিত।

 

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...