Saturday, June 20, 2026

ভূ*মিকম্পে কাঁপল আফগানিস্তান ও তাজিকিস্তান, কমেনি মাত্রা ৬.৮

Date:

Share post:

তুরস্ক-সিরিয়ার ভূমিকম্প এখনও টাটকা। এখনও চলছে উদ্ধারকাজ।তারইমধ্যে বৃহস্পতিবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান এবং পূর্ব তাজিকিস্তান। যদিও এই ঘটনায় এখনও হতাহতের কোনও খবর মেলেনি।

আরও পড়ুন:ভূমিকম্পে ভৌগোলিক অবস্থান বদল তুরস্কের! চিন্তায় ভূবিজ্ঞানীরা

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৬টা ৭ মিনিটে আফগানিস্তান এবং তাজিকিস্তানের মাটি কেঁপে ওঠে।রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। প্রথম কম্পনের ২০ মিনিট পর আবার একটি আফটার শকে কেঁপে ওঠে ওই এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। দ্বিতীয় কম্পনের কিছু ক্ষণ পর আবার একটি আফটার শক অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। জানা গেছে, এর কেন্দ্রস্থল আফগানিস্তান ও চিনের সীমান্তবর্তী আধা-স্বায়ত্তশাসিত পূর্বাঞ্চলীয় গোর্নো-বাদাখশানে এলাকা। অঞ্চলটি সুউচ্চ পামির পর্বত দিয়ে ঘেরা। এখানে সাধারণ মানুষের বসবাস একেবারেই কম। তাই ভূমিকম্পের তীব্রতা অনেক থাকলেও জায়গাটি কম জনবহুল এবং ফাঁকা থাকার কারণে বড় বিপদ এড়ানো গেছে।

 

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...